আমার স্যামসাং জে৭ এ ডাটা কানেকশন অন হয় কিন্তু নেট চলেনা?
নেট চলে না।অনেক সিম দিয়ে ট্রাই করেছি।
ডাটা কানেকশন অন দেখায়। please help me.
3520 views
1 Answers
ডাটা কানেকশন চালু করুন,
এবার Settings >> Mobile Networks >> Access Point Name এখানে যান। ডুয়াল সিম হলে যেটিতে ইন্টারনেট কানেকশন চালু আছে সেটি সিলেক্ট করুন। চিত্রের মত অপশন দেখবেন, ডান পাশের গিয়ার আইকনে ক্লিক করুন-
কোনো অপশন দেখতে না পেলে উপরে Add এ ক্লিক করুন এবং সেক্ষেত্রে Name অংশে যেকোনো একটি নাম দিন।
এবার APN এ ক্লিক করুন, এখানে বড় হাতের অক্ষরে INTERNET লিখুন >>
OK ক্লিক করুন, উপরে ডান কোনায় More এ ক্লিক করে Save করুন।
এবার সাথে সাথে ডাটা চালু হবে, না হলে একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।
পদ্ধতিটি কাজ না করলে আপনার ফোন সার্ভিসিং সেন্টারে নিয়ে যান, ওয়ারেন্টি থাকলে ফ্রিতেই ঠিক করে নিতে পারবেন।
3520 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy