সৈনিকের লাইনে দাড়াতে কি কি যোগ্যতা লাগে?
1 Answers
পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হয়। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নারী প্রার্থীদের ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হয়। [তথ্য সুত্রঃ সর্বশেষ সৈনিক পদের সার্কুলার থেকে পাওয়া]
মেডিকেল করার সময় সাধারণত আপনার চোখের সমস্যা, নাকের মাংস বৃদ্ধি সমস্যা, ওজন, উচ্চতা, বুকের মাপ পরীক্ষা, শরীরে বড় কোন ক্ষতের দাগ, পাইলস সমস্যা, দুই পায়ের হাটুর মাঝের ফাঁকের সম্যস্যা সহ তাদের প্রয়োজন মতো আরো কিছু চেকআপ করা হতে পারে। [তথ্যসুত্রঃ মেডিকেল চেপআপে যাওয়া বন্ধুর মুখে শোনা]
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিষয় থাকবে পাঁচটি—বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো পড়তে হবে, পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলি সম্পর্কে ধারণা থাকলে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ভালো করা যাবে। [তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy