1 Answers

পলাশ ভাই! হিন্দু ধর্মে আপনার প্রশ্নোক্ত বিষয়ে কি বলা আছে তা আমার জান নেই। এ সম্পর্কে হয়তো কোনো হিন্দু বিশেষজ্ঞ ভাই ভাল বলতে পারবেন। বস্তুত মানুষ যেসব কাজ করে তার সবই আল্লাহর জন্যই করা উচিত। চাই সেটা বাহ্যত ইবাদাত হোক বা না হোক। মূলত পৃথিবীর সকল বৈধ কর্মই ইবাদত এবং পুণ্যময় কাজ। কারণ ইবাদাত মূলত দুই শ্রেণীতে বিভক্ত। ১. সত্তাগত ইবাদাত বা প্রত্যক্ষ ইবাদাত। যথা নামায রোযা হজ্জ যাকাত জাতীয় ইবাদাত। ২. নিয়তগত তথা পরোক্ষ ইবাদাত। যথা ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, পরিবারনীতি, কৃষি বিজ্ঞান। এগুলো বৈধ উপায়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হলে ইবাদাতে পরিণত হয়ে যাবে এবং এর বিনিময়ে অফুরন্ত পুণ্য অর্জন হবে। প্রকৃতপক্ষে সবধরণের ইবাদাতই আমার কাজ। আল্লাহর কোনো কাজ নয়। আমার কাজ আমাকেই করতে হবে। আমার কাজ এ কারণে যে, এ কাজে আমারই স্বার্থ নিহিত রয়েছে। এখানে আল্লাহর কোনো স্বার্থ নেই। ইবাদাত পালন না করলে আমার ক্ষতি হবে। আর পালন করা হলে আমার উপকার হবে। এ ইবাদাত পালনে আল্লাহর কোনো উপকারও নেই এবং ইবাদাত পালন না করা হলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না। যাইহোক আল্লাহর কাজ করে অর্থ গ্রহণের বিষয়টি একটি সুবিস্তৃত আলোচনা সাপেক্ষ বিষয়। নামায পড়ানো, ধর্মীয় বিষয় শিক্ষা দেয়া এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে দীন প্রচারের কাজ করা -এসব ধর্মীয় কাজের জন্য বস্তুত সহাবায়ে কেরামের যুগে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা ছিল। যারা এসব কাজেই নিজেদেরকে নিয়োজিত রাখতেন তাদেরকে ইসলামী খিলাফতের অর্থমন্ত্রণালয় থেকে ভাতা প্রদান করা হতো। এখন ইসলামী খিলাফতের অনুপস্থিতিতে এ দায়িত্ব সাধারণ মুসলিম জনগণের উপর আরোপিত হয়েছে। কারণ এ ধারা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে দীনের এ গুরুত্বপূর্ণ কাজের জন্য লোক পাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। এবং ইসলামী শরীয়া মতেও এমন পরিস্থিতি বিবেচনায় অর্থ গ্রহণপূর্বক দীনের কাজ করা বিধিসম্মত। তবে অর্থগ্রহণ সংক্রান্ত এ বিষয়টি দীনের ঐসকল ক্ষেত্রের সাথেই প্রযোজ্য হবে যার অনুপস্থিতিতে দীনের অতিশয় ক্ষতি সাধন হয়ে যাবে। তাই দুআ, দুরুদ, খতম পড়ে অর্থের লেনদেন করা অনুমোদিত নয়। কারণ এ জাতীয় বিষয়ের উপর দীনের স্থিতিশলতা নির্ভর করে না। উপরন্তু এসব না হলে দীনের বড় ক্ষতিও হবে না। সুতরাং যেসব ক্ষেত্রে আল্লাহর কাজ করে অর্থ গ্রহণ করা বিধিসম্মত সেসব ক্ষেত্রে আল্লাহর কাজ করে অর্থ গ্রহণ করা হলেও পরকালে তার পুরস্কার পাওয়া যাবে। আর যেসব ক্ষেত্রে আল্লাহর কাজ করে অর্থ গ্রহণ করা বিধিসম্মত নয় সেসব ক্ষেত্রে আল্লাহর কাজ করে অর্থ গ্রহণ করা হলে পরকালে পুরস্কার পাওয়া যাবে না; বরং শাস্তির উপযুক্ত হবে।  

2947 views Answered

Related Questions

Next steps