বিদায়ী বক্তব্য চাই?

আমরা কোচিং থেকে বিদায় নেব । এজন্য এমন বক্তব্য চাই যাতে সবার ভাল লাগে । তবে কেউ Bissoy Answer থেকে কপি করে দিবেন না ।
6983 views

2 Answers

বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং আমার ছোট ভাই ও বোনেরা "আসসালামু আলাইকুম" আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্বরন করছি স্কুলে যাদের বেশি অবদান রয়েছে তাদের নাম যিনি এই এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তার অসামান্য অবদান " বিদ্যালয়ের নাম" প্রতিষ্ঠা করেন। আমি আরও স্বরন করছি কলেজ পেতিষ্ঠাতার নাম। যিনি এই প্রতিষ্ঠানকে কলেজে পরিনত করে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পথকে সহজ করে দিয়েছেন। ওনার জন্যই আমারা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমারা যেন এই স্কুল এন্ড কলেজের মুখ উজ্জল করতে পারি এবং এই প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে আনতে পারি। কবি'র ভাষায় বলতে চাই, কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন মিশে আছে এইখানে প্রতিটি পাথর-বেঞ্চ-ঘণ্টা সবার মাঝে আমাদের ভালবাসা আজ ছাড়িতে হবে এসব, দিতে হবে বলি, একি ব্যাথা। রচিত হবে স্মৃতির মাঠ, হবে কি আর কখনো এভাবে আসা? হে প্রিয় আলয়, তোমায় বলি, করি শেষ আরতি আমাদের যেন ভুলিও না তুমি, রেখো মনে চিরদিন। সবশেষে, এই স্কুল থেকে চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি স্মৃতি। আমাদের সকল ভুল,বেয়াদবি মাফ করে দেবেন। আর সকল ছোটভাই দের জন্য রইলো শুভকামনা।

6983 views Answered
বিসমিল্লাহির রহমানির রহীম , 
SSC 2017 বিদায়ী শিক্ষার্থীদের জন্য কোচিং কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কোচিংয়ের সম্মানিত পরিচালক এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের  কে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা এই কোচিংয়ে পড়েছি এবং এই কোচিংয়ের প্রতিটি শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র কোচিং থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কোচিংয়ের সকল শিক্ষকবৃন্দের দীর্ঘায়ু কামনা ও সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - 
আসসালামু আলাইকুম 
6983 views Answered

Related Questions

Next steps