প্লিজ জানালে উপকৃত হবো?
আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে যাবো। কিন্তু বুঝতে পারতেছি না,যে তার সাথে কি কি কথা বলবো। আমি কিছুক্ষণ কথা বললে আর বলতে পারি না। মাথায় কিছু আসে না যে আর কি বলবো। এর আগে একবার দেখা করেছি কিন্তু কিছু বলতে পারিনি এমনটি তার হাতটাও ধরতে পারিনি। আমি চাই এরপরের যখন দেখা করবো তখন অনেক কথা বলবো। তাই প্লিজ বলবেন কি কি কথা বলা যেতে পারে। যেন সেই কথা গুলো বলে হাটতে হাটতে যেন ১ থেকে ২ ঘন্টা কথা বলতে পারি। তার সাথে আমি ফোনেও বেশি কিছু বলতে পারি না। এখন তার সাথে দেখা করে কি কি প্রশ্ন করবো বা কি বিষয়ে কথা বলবো। যেন তার আমাকে আরও ভালো লাগে। প্লিজ হেল্প মি। আমি তাকে স্পর্শও করিনি আর বিয়ের আগে স্পর্শ করবোও না। জানাবেন প্লিজ
2936 views
3 Answers
আপনি আপনার প্রেমিকার ব্যাক্তি জীবন নিয়ে প্রশ্ন করবেন।পারিবারিক বিষয় জিজ্ঞাসা করবেন।উনার কিভাবে দিন যায়,কি বেশি পছন্দ করেন। কী করলে ভাল লাগে।উনাকে হাসাতে চেষ্টা করবেন।আপনার কথা বলবেন! জীবনের স্মৃতিময় ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবেন।আপনি কি লাইক করেন সেটা বলবেন।দুজনে মিলে খাবেন।আরও আপনার যা ভাল লাগে বলবেন।
2936 views
Answered
বিয়ের পর আপনার স্বপ্ন কি
সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন।দুজনে কি ভাবে
সারাটা জীবন কাটাবেন তা নিয়ে কথা বলতে পারেন।।।।
2936 views
Answered
প্রথমেই খুব বেশি কথা বলা ঠিক নয়,এতে সে আপনাকে বাঁচাল ভেবে বসতে পারে।
বরং তার কথাও শোনার চেষ্টা করুন। তার পছন্দের বিষয় যেমন: মুভি,গান,অভিনেতা,শিল্পী ইত্যাদি। দেখবেন নিজের প্রিয় বিষয়ে সে কথা বলতে আগ্রহী হবে। তার পছন্দ গুলোকে এপ্রিশিয়েট করবেন,নিজের পছন্দও তুলে ধরবেন।
কিছুদিন এভাবে কমন টপিক গুলো নিয়ে কথা বলার পর নিজেই পারবেন তার সাথে সহজ হতে। শুভকামনা রইলো।
2936 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy