মুসলমানের মৃত্যুতে গোসলের পানিতে বরই পাতা দেওয়া হয় কেন?
- মানুষ মারা গেলে গোসল করা হয় । আর সেই গোসলের পানিতে বরই পাতা মেশানো হয় কেন তা বিস্তারিত জানতে চাই।
2862 views
2 Answers
মৃতের গোসলের পানিতে বড়ই বা কুলপাতা দেয়া শরীয়ত সম্মত। অনেকে অবশ্য এটাকে ওয়াজিব বলে থাকে তবে এটা ওয়াজিব নয়। আলেমগণ হাদিসের নির্দেশকে মুস্তাহাব বলেছেন। "কারণ কুলপাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকরী।" কুলপাতা না পাওয়া গেলে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট।
ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ……..উম্মে আতিয়্যা আনসারী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা (যায়নাব রা.-এর ইন্তিকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন : তোমরা তাকে তিন, পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবার কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানা আমাদের দিয়ে বললেন : এটি তাঁর গায়ের সাথে জড়িয়ে দাও।
বুখারী শরীফ » ০২য় খণ্ড (৪৯৭-১৩১২) » ১১. জানাযা অধ্যায় (১১৬৫-১৩১২) » হাদীস নং ১১৮০ – বরই পাতার পানি দ্বারা মৃতকে গোসল ও উযূ করানো। -http://www.ebanglalibrary.com/banglahadith/?p=1107#more-1107
2862 views
Answered
ইসলাম ধর্মের কনো মানুষ যদি মৃত্যু বরন করেন তাকে পরজ গোসল দেওয়া হয়, প্রবিত্র ও পরিষ্কারের জন্য ইসলামের দৃষ্টিতে ও প্রবিত্র হাদিসে উল্লেখ করা- হয়েছে যে বরই পাতা পরিচ্ছন্নতারর জন্য খুবই কার্যকারী,
আলেমগণের মতে হাদিসের নির্দেশ অনুযায়ী মুস্তাহাব বলেন,
বরই পাতা পাওয়া না গেলে সাবান ব্যবহার করাই যযথেষ্ট।
বিস্তারিত জানাতে ছাইলেঃ- বুখারী শরীফ-০২ খন্ড (৪৯৭-১৩১২) ১১. জানাজা অধ্যায় (১১৬৫-১৩১২) হাদিস নং ১১৮০।
2862 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy