Gmail Account এর Password সম্পর্কিত প্রশ্ন?
আচ্ছা ধরুন আমি কাউকে আমার Gmail Account এর Password দিলাম, এখন আমি কি এমন কোন Security দিতে পারি যে সে যখন Password পরিবর্তন করতে যাবে তখন আমার রিকোভারি ফোন নাম্বার/Gmail এ একটা কোডের সাহায্য ছাড়া করতে পারবেনা। এমন কি আছে ?
3729 views
1 Answers
আপনি তাকে পাসওয়ার্ড বলে দিলে সে আপনাকে না জানিয়েই তা চেঞ্জ করতে পারবে। তবে পাসওয়ার্ড না বলে আপনি নিজে লগইন করিয়ে দিলে পারবেনা।
বাড়তি সিকিউরিটির স্বার্থে আপনি Two Step Verification চালু করে নিতে পারেন, তবে তারপরেও পাসওয়ার্ড জানা থাকলে এবং লগইন করা ডিভাইস হাতে থাকলে যে কেউ আপনার একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। অবশ্য পাসওয়ার্ড পরিবর্তন করার সাথে সাথে আপনাকে নোটিফাই করা হবে, তৎক্ষণাৎ আপনি রিকভারি নাম্বারের সাহায্যে একাউন্ট রিকভার করে নিলে কোনো সমস্যা হবেনা। তবে সে যদি রিকভারি ইনফোগুলোও পরিবর্তন করে ফেলে তাহলে একাউন্ট ফেরত পাওয়াটা চ্যালেঞ্জিং হতে পারে।
যাই হোক, বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই ভালো।
3729 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy