আমাকে ত্রকটি গজল লিখে দিবেন
2939 views

2 Answers

১। আল্লাহকে যারা বেসেছে ভালো

দু:খ কি আর তাদের থাকতে পারে

যারা লয়েছে মুখে কোরানের বাণী

হতাশা কি আর তাদের থাকতে পারে।।

সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে

জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে

জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে

দুঃখ কি আর .........

মায়ের আদর বোনের হাসি

সংসার সুখ প্রিয়ার ও মুখ

সব ছেড়ে চলে অজানার পথে

শত বেদনার স্মৃতি বয়ে যায়

মুখে যোদ্ধার হাসি

জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ

আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ

শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে

দুঃখ কি আর .........

২। হে রাসুল.........

বুঝিনা আমি

রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি

জানিনা গোপনে

কেমন করে

হৃদয়ে গড়েছো প্রেমের বলয়

তোমারি নামে আনন্দে দুলি

তোমারি নামে দুনিয়া ভুলি

কী যাদু রাখা এই নামে তে

খোদারও পরশে যে নাম আরশে

নাম মুহাম্মাদ শুধু মধুময়

স্বার্থবিহীন ছিলে চিরদিন

তুমি ইনসাফের প্রতীক

কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত

তুমি যে প্রাণের অধিক

তুমি প্রিয়তম আমিনা নন্দন

কুল মুসলিমের হৃদয় স্পন্দন

তুমি বিনে সবি অন্ধকার

থাকিতে দেহে প্রাণ

তোমারি সম্মান

দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়......

৩। জনতা সাগরে বলে যেতে চাই

মুমিনের কোনোদিন পরাজয় নাই x2

সুদিনের স্বপ্ন ভেঙ্গে গেলে ক্লান্তিতে

স্বপ্নের সমাধীতে সুরে শান্তিতে x2

এই পথে মুক্তির জানি কোনো আশা নাই x2

(Chorus)

আমাদের সামনে যে সীমাহীন পথ চলা

সুদুরের মাঞ্জিল যাত্রা

সাহস আর শক্তিতে বলীয়ান হওয়া চাই

চাই জীবনের নয়া মাত্রা

পৃথীবির এইটুকু জয় পরাজয়

সফলতা ব্যর্থতা শেষ কথা নয় x2

আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই x2

৪। আল্লাহ তুমি অপরুপ

না জানি কতো সুন্দর x2

তোমায় আমি সপেছি প্রান

সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরুপ

না জানি কতো সুন্দর

তোমায় আমি সপেছি প্রান

সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরুপ

তোমার আলো ছড়িয়ে পড়ে

সুন্দর এই পৃথিবীতে

চাঁদ সুরুজ জেগে উঠে

তোমার ডাকে সাড়া দিতে x2

তুমি আছো বুকের গভীর

গহিন ভিতর

আল্লাহ তুমি অপরুপ

না জানি কতো সুন্দর

তোমায় আমি সপেছি প্রান

সপেছি এই অন্তর

আল্লাহ তুমি অপরুপ

এই দুনিয়ার মালিক তুমি

তুমি মেহেরবান

বৃক্ষলতা সাগর নদী

সবই তোমার দান x2

তোমার পথে চলি যেনো

সারাটি জীবন ভর

(আল্লাহ তুমি অপরুপ

না জানি কতো সুন্দর

তোমায় আমি সপেছি প্রান

সপেছি এই অন্তর x2)

2939 views

ডেকে লও রাসূলাল্লাহ ,  রওজা পাকের কিনারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো দিদারে ।

ডেকে লও রাসূলাল্লাহ ,  রওজা পাকের কিনারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায় ।

দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায় ।

সাড়া দাও রাসূলাল্লাহ, ডাকে অধম তোমারে ।

সাড়া দাও রাসূলাল্লাহ, ডাকে অধম তোমারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো আমারে।

আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়

আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় 

মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে।

মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো আমারে। 

নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোযখের নার।

নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোযখের নার।

তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে। 

তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো আমারে ।

পশু পাখি দিওয়ানা তোমার কারণ তুমি দয়ার আধার ।

পশু পাখি দিওয়ানা তোমার কারণ তুমি দয়ার আধার ।

শোন ওগো দোস্ত খোদার দেখা দাও অতি গোপনে ।

শোন ওগো দোস্ত খোদার দেখা দাও অতি গোপনে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো আমারে ।

ওই হাজী ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানাই

ওই হাজী ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানাই

এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে ।

এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো দিদারে ।

ডেকে লও রাসূলাল্লাহ , রওজা পাকের কিনারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো আমারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো দিদারে ।

আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে ।

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা ধন্য করো দিদারে।

2939 views

Related Questions