কিছু সময় বসে থাকার পর দাড়ালে চোখের সামনে অন্ধকার দেখি ?
আমার বয়স ১৯ বছর । কিছু সময় বসে থাকলে তারপর দাড়ালে চোখের সামনে সব অন্ধকার দেখি । কোন কিছু না ধরলে পড়ে যাবো । মাথার মধ্য কেমন যানি হয়ে যায় ।বুঝতে পারছি না কেন এমন হইতেছে । মাছ,ডিম সব্জিজাতীয় তরকারি নিয়মিত খায় । আমি কি করলে এই থেকে প্রতিকার পেতে পারি ?
2649 views
2 Answers
শারীরিক দুর্বলতার জন্যই মূলত আপনার সমস্যাটি হচ্ছে।আপনার সমস্যাটি থেকে মুক্তির জন্য আপনি প্রত্যেকদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য রাখুন।মাছ-মাংস,দুধ-ডিম,শাক-সবজি নিয়মিত খেতে থাকুন।তবুও যদি সমস্যার সমাধান না হয় তবে ডাক্তার দেখান।
2649 views
Answered
আপনি বসে থাকার মানে হলো শরীরকে গুটিয়ে নেওয়া। বসে থাকা অবস্থায় আপনার শরীরে তুলনামূলকভাবে অধিক বক্রাকারে রক্ত প্রবাহিত হতে থাকে। হঠাৎ করে দাড়িয়ে গেলে শরীর সোজা হয়ে যায়, কিন্তু বক্রাকারে চলিত রক্তপ্রবাহ শরীরের হঠাৎ সরল আকারে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারেনা, অর্থাৎ রক্তপ্রবাহ নিচ থেকে স্বাভাবিক গতিতে উপরে গিয়ে পৌঁছাতে পারেনা। ফলে শরীরের উপরের অংশ অর্থাৎ মাথায় ক্ষণিকের জন্য রক্ত প্রবাহ হ্রাস পায়। একারনেই বসা থেকে দাড়িয়ে পড়লে মাথা ঘুরায়।
2649 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy