1 Answers
একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সঙ্গে ওই স্থানের জড় উপাদানগুলোল আদান-প্রদানের মাধ্যমে যে অনুকুল বসবাসরীতি গড়ে ওঠে তাকে বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম বলা হয় । আমাদের চারপাশে নানা রকমের ও নানা ধরণের অগণিত জীব ও জড়বস্তু দেখা যায় ।এসবের মধ্য জীব যে শুধু পরস্পরের ওপর নির্ভর করে বেঁচে থাকে তা নয় ।এরা পরিবেশের অন্যান্য উপাদানের (মাটি,পানি,বায়ু,আলো ইত্যাদি) ওপর নির্ভর করে বেঁচে থাকে ।যখন কোনো স্থানে অনেক ধরণের ও জাতের জীব একত্রে দলবদ্ধ হয়ে থাকে তখন এদের মধ্যে গড়ে ওঠে বাস্তুসংস্থান । কোনো নির্দিষ্ট পরিবেশে জীব ও জড়ের মধ্যে এরূপ গড়ে ওঠা নিবিড় আত্নসম্পর্কই বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম । উদাহরণ হিসেবে জলজ বাস্তুসংস্থান এর আদর্শ উদাহরণ হলো একটি ছোট পুকুর ।এখানে অজীব উপাদান যেমন পানি,পানিতে দ্রবীভূত অক্সিজেন,কার্বন ডাই অক্সাইড,নানা প্রকার অজৈব লবণ ।আবার জীবশ্রেণি এই পরিবেশে তার নিম্নশ্রেণির জীব ও এই সকল অজীব উপাদানকে ব্যবহার করে বেঁচে থাকে ।এখানে কিছু উত্পাদক,খাদকশ্রেণী আবার বিয়োজক ও আছে ।এরা পরস্পরের সাহায্যে পরিবেশে টিকে থাকে । পরিবেশে ভারসাম্য বজায়ে বাস্তুসংস্থানের গুরুত্ব অপরিসীম ।এখানে একটি জীব অপর একটি জীবকে খাদ্য শৃঙ্খলে বেঁধে রাখে ।ফলে জীবের সংখ্যার সমতা বজায় থাকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy