লিমিটিং বিক্রিয়ক কি। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন।যেমন NaOH+HCL = Nacl+ H2O. এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং কিভাবে হল।
6986 views

1 Answers

রাসায়নিক বিক্রিয়ায় যেসকল মৌল বা যৌগ বিক্রিয়া শেষে বিক্রিয়া স্থানে আর অবশিষ্ট থাকে না, তাদের লিমিটিং বিক্রিয়ক বলে । যেমন :CH2+2O2=CO2+2H2O এখানে , ১ মোল মিথেন ( ১৬ g ) , ২ মোল অক্সিজেন ( ৬৪ g ) এর সাথে বিক্রিয়া করে ১ মোল কার্বন - ডাই - অক্সাইড ( ৪৪ g ) এবং ১ মোল পানি ( ৩৬ g ) উৎপন্ন করে । মনে করি, বিক্রিয়া স্থানে মিথেন আছে ১০০ g এবং আছে অক্সিজেন ৭৫ g । তাহলে , ৬৪ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ১৬ গ্রাম মিথেনএর সাথে ১ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ( ১৬/ ৬৪) গ্রাম মিথেনএর সাথে ৭৫ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে (৭৫ * ১৬/৬৪ ) গ্রাম মিথেনএর সাথে অর্থাৎ ১৮.৭৫ গ্রাম মিথেনএর সাথে সুতরাং এখনে লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন।

6986 views

Related Questions