নিজেকে শেষ করতে ইচ্ছে করে, কি করব?

ক্রমশ আত্মহত্যা প্রবণতা জাগছে আমার মধ্যে। ইসলামে ইহা নিষিদ্ধ  ভেবে নিজেকে সামলে রাখি।কিন্তু মনের মধ্যে কষ্ট গুলো আমায় কাঁদিয়ে যাচ্ছে অনবরত।কারওর কাছে বলতেও পারব না।শুধু নিরবে চোখের জল ফেলি।কি করব এখন?
3007 views

4 Answers

আপনি যদি আপনার মাবাবার দিকে একবার তাকান তাহলে আপনার আর আত্মহত্যা করতে ইচ্ছা করবে না।কত কষ্ট করে তারা আপনাকে বড় করেছে।আপনি সব সময় হাসি খুসি থাকার চেষ্টা করবেন।একা একা থাকবেন না।

3007 views Answered

প্রথমেই বলে রাখি রাগ আর ঝড় দুইটা একই কথা।

শেষ হওয়ার পর বুঝা যায় কতটা ক্ষতি করেছে।

আবেগ দিয়ে লাইফ চলেনা,লাইফ চালানোর জন্য

প্রয়োজন বিবেক। মানুষের জীবনটার নামেই তো হচ্ছে

যুদ্ধ।  নিজেকে রক্ষা করতে হলে যুদ্ধের সাথে মোকাবিলা

যে আপনাকে করতেই হবে। নয়তো আপনি যুদ্ধে যে পরাজিত

হয়ে যাবেন। কোনো ব্যক্তিই ইচ্ছাকৃতভাবে চাইনা নিজে পরাজিত

হতে,প্রত্যেকেই চাই যুদ্ধের সাথে মোকাবিলা করে বিজয়ী

অর্জন করে আনতে।

আপনার কষ্টটা কি আপনি প্রকাশ করলেন না যার কারণেও উত্তর করার ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়াও

মুশকিল হয়ে গেল।

তবে,একটি কথা কষ্টটা কি সেটা অন্য কারোর 

সাথে শেয়ার করার খুবেই প্রয়োজন বলে মনে করি।

আপনার কোনো ক্লোজ ব্যক্তির নিকট হলেও

আপনার সমস্যাটা কি সেটা পুরোপুরি শেয়ার করুন।

এমনও তো হতে পারে আপনার সমস্যাটি শেয়ার করার

পর আপনাকে ভালো উপদেশ দিতে পারবে।

যার উপদেশে আপনি আপনার সমস্যাটি থেকে

পরিত্রাণ পাওয়ার মতো রাস্তা খুঁজে আপনি নিজেই

বের করতে পারবেন।

কষ্টগুলো মনের ভিতর পাথর চাপা দিয়ে না রেখে

কারো নিকট প্রকাশ করেন।

সর্বোপরি আপনার মঙ্গলজনক কামনা করছি।

3007 views Answered

ঈশ্বর আপনাকে কস্ট দ্বারা পরীক্ষা করছে। আর পরীক্ষায় ফেইল করলে শাস্তি তো পাবেনই। তাই ধৈর্য ধারন করুন। সব সময় খারাপ দিন যায়না। সমস্যার সমাধান খুজে বের করুন।

3007 views Answered

বেলাল ভাই! আপনার নামটা বারবার উচ্চারণ করতে ইচ্ছা করছে। কেন জানেন? আপনি সেই বিলাল রা. এর পবিত্র নাম ধারণ করেছেন যিনি অসীম কষ্ট, বেদনা, ব্যথার মহাসড়কে শিশা ঢালা প্রাচীরের ন্যায় অটল থেকে ইতিহাসে চির স্মরণীয় হয়ে আছেন। জানি না আপনার কষ্টগুলো বেলাল রা. এর কষ্টের সমান কিনা? আপনার চোখের জল বেলাল রা. এর চোখের সমপর্যায়ে পৌঁছেছে কি না? আপনি বিলাল রা. এর জীবনের বেদনা বিধুর অংশটুকু একটু কষ্ট করে পাঠ করুন। বিলাল রা. কিন্তু কোনো সময়ই আত্মহত্যার মত মহাপাপের কথা ভাবেন নি। বেলাল ভাই! কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ জাতীয় পরীক্ষায় যেন মানুষ উত্তীর্ণ হয়ে উন্নতির সোপানে পদার্পণ করতে না পারে এ জন্য এ সঙ্গীন মুহূর্তে শয়তান ভয়ঙ্কর রকমের চাল চালতে থাকে। মানুষকে আত্মহত্যার পথে নামিয়ে দিতে পারলে শয়তান সফলতার অট্ট হাসিতে ফেটে পড়ে। ভাই! পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দু চোখের পানি ছেড়ে দুআ করুন। বিশেষ করে শেষ রাতে উঠে আল্লাহকে ডাকুন, তাহাজ্জুদ পড়ে আল্লর দরবার দু হাত তুলে কাঁদুন। আমি ১০০% নিশ্চিত এভাবে আপনার কষ্টের মাত্রা ধীরে ধীরে কমে আসবে। শয়তানের পাতা ফাঁদে পা ফেলার সামান্যতম চিন্তাও মাথায় আনবেন না। আল্লাহ আপনাকে মহা এ পরীক্ষায় মহা সফলতা দান করুন। বিস্ময়ের সকল সদস্যকেও বলব, আপনারা বেলাল ভাইয়ের জন্য প্রাণ খুলে দুআ করুন। আল্লাহ যেন তার কষ্টের জীবনকে সুখের জীবনে পরিণত করে দেন।

3007 views Answered

Related Questions

Next steps