1 Answers
জীবের কোন দিক নিয়ে আলোচনা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে ২ টি শাখায় ভাগ করা হয় ।যথাঃ ১.ভৌত জীববিজ্ঞান । ২.ফলিত জীববিজ্ঞান । ভৌত জীববিজ্ঞানঃ এ শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে ।সাধারণত নিচের বিষয়গুলো নিয়ে ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয় ।সেগুলো হলোঃ ১.অঙ্গসংস্থান ২.শ্রেণিবিন্যাসবিদ্যা ৩.শারীরবিদ্যা ৪.হিস্টোলজি ৫.ভ্রুণবিদ্যা ৬.কোষবিদ্যা ৭.বংশগতিবিদ্যা বা জেনেটিক্স ৮.বিবর্তনবিদ্যা ৯.বাস্তুবিদ্যা ১০.এন্ডোক্রাইনোলজি ১১.জীবভূগোল বা বায়োজিওগ্রাফি ফলিত জীববিজ্ঞানঃ জীবন সংশ্লিশ্ট প্রায়োগিক বিষয়সমূহ এ শাখার অন্তর্গত ।ফলিত জীববিজ্ঞানের কয়েকটি উল্লেখযোগ্য শাখা হলোঃ ১.প্রত্নতত্ত্ববিদ্যা ২.জীবপরিসংখ্যানবিদ্যা ৩.পরজীবীবিদ্যা ৪.মত্স্যবিজ্ঞান ৫.কীটতত্ত্ব ৬.অণুজীববিজ্ঞান ৭.কৃষিবিজ্ঞান ৮.চিকিত্সাবিজ্ঞান ৯.জিনপ্রযুক্তি ১০.প্রাণরসায়ন ১১.পরিবেশবিজ্ঞান ১২.সামুদ্রিক জীববিজ্ঞান ১৩.বনবিজ্ঞান ১৪.জীবপ্রযুক্তি ১৫.ফার্মেসি ১৬.বন্যপ্রাণিবিদ্যা ১৭.বায়োইনফরমেটিক্স ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy