আমি প্রাই ২ মাস আগে ছাদে বালতিতে একটা কামরাঙা গাছ লাগিয়েছি। কদিন থেকে নতুন পাতা বাহির হচ্ছে ছোট ছোট। লাগানোর সময় কোনো রাসায়নিক সার দেই নি। 5-6 দিন আগে একমুঠো ইউরিয়া + ডিএপি সার দিয়েছি। কাল থেকে দেখছি পুরো গাছটা ঝিমিয়ে গেছে। এখন কি গাছটা মরে যাবে??? এটা কি সারের প্রতিক্রিয়ার ফলে এরকম হলো?? আর গাছটাকে বাঁচানোর জন্যো কি করতে পারি প্লিজ কেউ বলেন।
2730 views

1 Answers

গাছটাতে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত হয় নি|কারন এখনো গাছটি রাসায়নিক সারের প্রতিক্রিয়া সহনশীল হয়নি|রাসায়নিক সারের প্রতিক্রিয়া সহ্য করতে না পারার কারনে গাছটি ঝিমিয়ে পড়েছে|গাছটি বাঁচবে কিনা বলা সম্ভব নয়|তবে প্রতিদিন সকালে হালকা পানি দিয়ে গাছটা ধুয়ে দিবেন|বাকিটা আল্লাহর ইচ্ছা

2730 views

Related Questions