আমি coc খেলি । coc বানানোর বিস্তারিত জানতে চাই ।
2530 views

1 Answers

ক্ল্যাশ অফ ক্ল্যানস হলো একটি বিনামূল্যের অনলাইন ভিডিও গেম; তবে অর্থ ব্যয় করে রত্ন কিনে এতে দ্রুত উন্নয়ন করা যায়। ২০১২ সালে সুপারসেল এই গেমটি তৈরি করে। বর্তমানে সুপারসেল এর সদর দপ্তর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থিত। [৪] গেমটি ২০১২ সালের ২ আগস্ট আইওএস প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কানাডা ও ফিনল্যান্ডে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে ২০১৩ সালের ৭ অক্টোবর গুগল প্লেতে আন্তর্জাতিকভাবে গেমটি মুক্তি দেওয়া হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম। বর্তমানে এটি গুগল প্লে এর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় ৯৬ তম অবস্থানে আছে। এছাড়াও এটি এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা গেম, প্রতিদিন এই গেম থেকে প্রায় এক মিলিয়ন ডলার আয় হয়।

2530 views

Related Questions