ইন্ডিয়ান ভিসা?

ইন্ডিয়ান ভিসা পাওয়ার উপায় কি? দয়া করে আমায় জানাবেন আমার খুব বেশি প্রয়োজন।
3103 views

2 Answers

ভারতীয় দূতাবাস থেকে ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, আবেদনকারীদের প্রথমে indianvisaonline.gov.in ঠিকানায় গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। সেখানে ঠিকভাবে নিজের ভিসা ক্যাটাগরি নিশ্চিত করতে হবে। পরে ফরমের পূর্ণাঙ্গ কপি প্রিন্ট করে ভিসা আবেদন কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়াকরণ ফিসহ জমা দিতে হবে। অনলাইনে নিবন্ধনের চারদিনের ভেতর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (রোববার-বৃহস্পতিবার) আবেদন জমা দিতে নতুন নিয়মে বলা হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত নিয়ম www.ivacbd.com এবং www.hcidhaka.gov.in– ওয়েবসাইটে পাওয়া যাবে। টুরিস্ট ভিসা পেতে পূর্বের নিয়মে আবেদন করে অ্যাপয়েনমেন্টের জন্য কমপক্ষে একমাস অপেক্ষা করতে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে www.ivacbd.com ঠিকানায়। তথ্য সুত্রঃ রাইজিংবিডি

3103 views Answered

ভিসার প্রকারভেদ কি..?

মেডিকেল নাকি ভ্রমণ..?

.

প্রথমেই অনলাইন থেকে ভিসার ডকুমেন্টস

জমা করার জন্য অনলাইন থেকে সিরিয়াল ধরতে

হবে।  সাধারণত কম্পিউটার সেন্টারের কর্মকতা

সিরিয়াল ধরে থাকে। সময় ভেদে টাকা নির্ধারন

সর্বোচ্চ ৪ হাজার টাকা, সর্বনিম্ন ২৫ শত টাকা।

স্থান ভেদে তারতম্য হতে পারে।

অনলাইনে সিরিয়াল ধরার জন্য পাসপোর্টের ফটো কপি

বা অরজিনাল কপি, একটি সিম কার্ড, ২" x ২"  সাইজের 

সদ্য তোলা রঙিন ছবি লাগবে।

সিরিয়াল অনুযায়ী নিকটস্থ ভিসা অফিসে জমা

করতে হবে যাবতীয় ডকুমেন্টস। আপনি কোন ধরনের

ভিসায় ভারতে যেতে চাচ্ছেন তা উল্লেখ করুন তবেই

আপনাকে আরোও বিস্তারিত বলা সম্ভব হবে।

3103 views Answered

Related Questions

Next steps