2 Answers
অনলাইনে ইনকাম করা যায় এটা ১০০% সত্য। তবে এ ইনকাম করার জন্য আপনাকে করতে হবে অনেক পরিশ্রম। যেমন অনলাইনে ইনকামের অনেক বিদেশি সাইট আছে যেখানে আপনি কাজ করে আয় করতে পাড়েন। এরকম অনেক সাইট আছে যেমন ফ্রিল্যান্সার, ওডিস্ক, ইল্যান্স, ভিওয়ার্কার ইত্যাদি। আর এসব সাইটের কাজে নামার আগে আপনাকে ইন্টারনেট সম্পর্কে পারদর্শী হতে হবে। অর্থাৎ আপনাকে এসইও, ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। এসব কাজ শিখতে হলে দরকার প্রশিক্ষন, অধ্যাবসয়, ধৈর্য এবং অনেক সময়। সুতারাং আপনি যেহেতু নতুন তাই অনলাইনে আপনার ক্ষেত্রে উপার্জন সম্ভব নয়।
আসসালামু আলাইকুম। আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কী। বাঁধা ধরা কোনো নিয়ম মেনে চাকরি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করাই ফ্রিল্যান্স। একজন ফ্রিল্যান্সার এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন। আবার কেউ ইচ্ছে করলে চাকরি বা পড়ালেখার পাশাপাশিও কাজ করতে পারেন। আপনি যেকোন কাজই ফ্রিল্যান্স করতে পারেন। যেমন: ফটোগ্রাফি, প্রোগ্রামিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইনিং, সাংবাদিকতা ইত্যাদি আরো অনেক কিছু। এখন আপনি কোন ক্ষেত্রে ফ্রিল্যান্স কাজ করতে চান, সেটার উপর নির্ভর করে আপনি কি শিখবেন। আর জ্ঞানার্জনের কোন শর্টকাট রাস্তা নেই। আপনার মেধা, আন্তরিকতা ও পরিশ্রমের উপর নির্ভর করবে আপনি যে কাজটি শিখতে চাচ্ছেন, তা কতদিনে শিখতে পারবেন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy