1 Answers
পুরুষদের প্রস্টেট গ্রন্থির ক্যান্সারকেই প্রস্টেট ক্যান্সার বলে। পুরুষদের মধ্যে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়স হলে পুরুষদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে।
কারণ ও লক্ষণঃ-
কোনো কারণে যদি প্রস্টেট বড় হয়ে যায় তাহলে মুত্রনালীর মুখ সংকুচিত হয়ে আসে। ফলে মুত্র বের হতে সমস্যা হয়। সাধারণত প্রস্টেটর তিন ধরনের সমস্যা দেখা যায়: সাধারণ প্রসারন (BPH), প্রস্টেটের প্রদাহ (একে প্রস্টাইটিস-ও বলে) এবং প্রস্টেট ক্যান্সার। এই সবগুলোর ক্ষেত্রেই সাধারণত একইরকম লক্ষণ দেখা যায়:
ঘনঘন প্রস্রাব করার প্রয়োজন হয়, বিশেষ করে রাতের বেলায়।
প্রস্রাবের প্রচন্ড বেগ পাওয়া, এমনকি মাঝেমাঝে বাথরুমে যাওয়ার আগেই প্রস্রাব করে ফেলা।
প্রস্রাব করতে কষ্ট হওয়া।
প্রস্রাব করতে প্রচুর সময় লাগে।
প্রস্রাবে বেগ থাকে না।
প্রস্রাব করার পরো মুত্রথলিতে প্রস্রাব রয়েছে এমন অনুভব হওয়া।
এছাড়াও আরো কিছু লক্ষণ মাঝে মাঝে দেখা যায়:
প্রস্রাব করার সময় যন্ত্রণা হওয়া।
বীর্যপাতের সময় যন্ত্রণা হওয়া।
অন্ডকোষে ব্যাথা।
এই লক্ষণ বা উপসর্গগুলোর এক বা একাধিকটি যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যাতে করে কি কারণে এই সমস্যা দেখা যাচ্ছে সেটা নির্ধারন করা যায়।
প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাঃ
আধুনিক চিকিত্সা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রস্টেট ক্যান্সারের চিকিত্সারও উন্নতি হয়েছে। ক্যান্সার প্রস্টেটের ভিতরে রয়েছে বা না ছড়িয়েছে তার উপর নির্ভর করে কোন ধরণের চিকিত্সা করা হবে। চিকিত্সার মধ্যে রয়েছে রেডিক্যাল প্রস্টেকটিম, রেডিও থেরাপি, কম্বাইন্ড সার্জিক্যাল ও হরমোন থেরাপি এবং কেমোথেরাপি। প্রতিটি চিকিত্সা পদ্ধতির জন্য রোগী নির্বাচন, সুবিধা অসুবিধা এই স্বল্প পরিসরে আলোচনা সম্ভব নয়। কারও প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে ইউরোলজিস্টের সাথে বিস্তারিত আলোচনা করে চিকিত্সা পদ্ধতি ঠিক করে নেবেন। এখন পর্যন্ত ডাক্তাররা একমত হতে পারেননি কোন চিকিত্সা পদ্ধতি প্রস্টেট ক্যান্সারের জন্য সবচেয়ে ভাল। এর একটা কারণ এই যে প্রস্টেট ক্যান্সার ধীর গতিতে অগ্রসর হয় এবং মারাত্মক আকার ধারণ করতে অনেক বত্সর সময় নেয়। প্রস্টেট ক্যান্সারের প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। খাদ্যাভ্যাসের উপর প্রস্টেট ক্যান্সারের একটা ভূমিকা আছে মনে করা হয়। বিশেষত যারা বেশী চর্বিযুক্ত খাদ্য খান তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের প্রকোপ বেশী দেখা যায় সুতরাং বেশী চর্বিযুক্ত খাদ্য বর্জন বাঞ্ছনীয়। যারা বেশী পরিমাণ সবজি খান বিশেষ করে টমোটো ও সয়া তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের প্রকোপ কম। এছাড়াও ৫০ উর্ধ্ব পুরুষরা নিয়মিত প্রস্টেট ক্যান্সারে স্ক্রিনিং টেস্ট করতে পারেন। এতে ক্যান্সারের সূচনাতেই রোগ ধরা পড়ে এবং তখন এর চিকিত্সা সহজ হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy