প্রাইভেট ভার্সিটি থেকে BBA করার কি ধরনের চাকরি করা যাবে?
প্রাইভেট থেকে BBA নাকি ন্যাশনাল থেকে BBA করলে
ভালো । চাকরির ক্ষেত্রে কে বেশি প্রাধান্য পাবে ।
3 Answers
অনেক সময় ভাইবা বোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর সার্টিফিকেটকে কম মূল্যায়ন করা হয়। কারন মনে করা হয়, ঠিক মত ক্লাশ না করে সার্টিফিকেট নিয়েছে হয়ত। আবার অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। এ কারনে বেসরকারি সার্টিফিকেট এর মূল্যায়ন কম করা হয় যদিও উভয় এর মান সমান। তাই আমার মতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করাটাই ভাল। আপনি বিবিএ এবং এমবিএ পাস করলে কোম্পানিতে কিংবা ব্যাংকে ভাল মানের জব পেতে পারেন।
ন্যাশনাল কিংবা প্রাইভেট থেকে BBA করলে চাকরীর ক্ষেত্রে ইউনিভার্সিটি অনুযায়ী কাজে লাগবে। মনে করেন আপনি অনেক নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে BBA করছেন তাহলে আপনার চাকরীর মৌখিক পরিক্ষায় যথেষ্ট সুবিধা পাবেন আপনার চাকরী হওয়া সম্ভবনাও বেশি থাকবে।তবে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি না থাকলে আবার আপনাকে একটু কম মূল্যায়ন করবে। আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BBA পড়লেও চাকরীর মধ্যে মুটামুটি সুবিধা পাওয়া যায় এবং ভালো মূল্যায়ন করা হয়। আর BBA এ পড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ভালো পদে চাকরি করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy