2 Answers
স্মার্টফোন হচ্ছে একটি বিল্ট ইন অ্যাপস ফোন যাতে থাকে একটি অপারেটিং সিস্টেম। আপনি শত শত অ্যাপস নিয়ে রোমকে কাস্টমাইজ করতে পারেন।কিন্তু মোবাইল ফোন
বা ক্লাসিকাল ফোনে ডিফল্ট রোমকে কাস্টমাইজ করা বা অ্যাপস নেয়ার সুযোগ নেই।
মোবাইল ফোন একটি ব্যাপক বিষয়। এতে অন্তর্ভুক্ত আছে- নরমাল ফিচার ফোন, জাভা, সিম্বিয়ান, এন্ড্রয়েড, উইন্ডোজ, আইফোন ইত্যাদি। এই সবগুলোই মোবাইল ফোন। কিন্তু সবগুলো স্মার্টফোন নয়। নরমাল মোবাইল ফোনের চেয়ে স্মার্টফোনের পার্থক্য হল- স্মার্টফোনে সাধারণত কিছু বিশেষ সুবিধা থাকে, যা নরমাল ফোনে থাকে না। যেমন, থ্রিজি ইন্টারনেট, ভিডিও কলিং সিস্টেম, যে কোনো জায়গা থেকে কপি করা, স্ক্রীনশট দেওয়া, এপস মিনিমাইজ করে রাখা ইত্যাদি। বর্তমানে সাধারণত স্মার্টফোন বলতে বোঝায় এন্ড্রয়েড, উইন্ডোজ এবং আইফোনকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy