মিলনে ব্যথা ও জ্বালা?
আমি যখন আমার স্বামীর সাথে সহবাসে লিপ্ত হই তখন আমার যৌন অঙ্গে প্রচুর পরিমানে জ্বালা ও ব্যাথা করে এএবং যৌন উত্তেজনা অনুভব হয় না।এর ফলে আমার সহবাস করার ইচ্ছা হয় না।কিন্তু স্বামীর মন রাখার জন্য ইচ্ছা না থাকার সত্তেও সহবাস করতে হয়। এই সমস্যার জন্য আমি কি করবো?
1 Answers
আমাদের দেশের অনেক নারী লজ্জার কারনে অনেক সময় ব্যথা সহ্য করে যান। কিন্তু শাররীক মিলনে ব্যথা ও জ্বালা অনুভুত হলে তা অবশ্যই আপনার স্বামীকে বলতে হবে। কারন দুই জনের মানসিক এবং শাররীক প্রশান্তির নিশ্চয়তাই সুখি দাম্পত্য জীবনের প্রধান হাতিয়ার।
অনেক নারীর যৌন মিলনের সময় যোনিতেই পর্যাপ্ত তরল জমা হয় না , যা যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ করতে সহজ করে। যদি যোনিতে পিচ্ছিল ভাব পর্যাপ্ত না হয় তাহলে যৌন মিলনের সময় ব্যথা অনুভব করে নারী।
মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর যৌন মিলনে নারী ব্যাথ পেতে পারে।
√শরীরের নির্দিষ্ট কোন অংশে চাপ পড়ার কারনেও যৌনমিলনে ব্যথার কারন হতে পারে। আসন ভঙ্গীর কারনে হয়তো কোন হাড়-জোড়ে ব্যথার সৃষ্টি করছে অথবা কোন নির্দিষ্ট কৌনিক অবস্থানে লিঙ্গ প্রতিস্থাপনের ফলে মিলনে ব্যথা অনুভুত হচ্ছে। আসন পরিবর্তন করে দেখুন – হয়তো ভাল ফল পাওয়া যেতে পারে।
√মিলনের আগে স্বামী তার স্ত্রীকে ভাল করে
উত্তেজিত করে নিতে হবে, তাহলে স্ত্রীর
উত্তেজনায় যৌনি পর্যাপ্ত পিচ্ছিল হবে ব্যথা
কমে যাবে।
√ফার্মেসি থেকে মিলনের লুব্রিকেন্ট কিনে মিলনের সময় ব্যবহার করলে যৌনি পর্যাপ্ত পিচ্ছিল হবে ফলে ব্যথা কমে যাবে।
সমাধান না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy