1 Answers
বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকায় A ও B নামক দূই ধরণের এন্টিজেন থাকে এবং রক্তরসে a ও b দুই ধরণের এন্টিবডি থাকে ।এই এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায় ।একে ব্লাড গ্রুপ বলে ।বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে তা A,B,O এবং AB এ চারটি গ্রুপের নামকরণ করেন ।আজীবন একজন মানুষের রক্তের গ্রুপ একই রকম থাকে,পরিবর্তন হয় না । তথ্যসূত্রঃ জীববিজ্ঞান,নবম দশম শ্রেণি,ষষ্ঠ অধ্যায় ।
2894 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy