অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইগুলোর নাম কি।আর এই বইগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কোনটা মনে হয়?
1 Answers
অনার্স ১ম বর্ষে বাংলা বিভাগে মোট ৬ টি বিষয় রয়েছে। বিষয়গুলো হলোঃ
মেজর কোর্সঃ
১। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
২। বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
৩। বাংলা কবিতা - ১ (চারটি কাব্যগ্রন্থ রয়ছে। যথাঃ ১। অগ্নি-বীণা, ২। সাম্যবাদী, ৩। রূপসী বাংলা ও ৪। নক্সীকাঁথার মাঠ)
৪। বাংলা উপন্যাস - ১ (চারটি উপন্যাস রয়েছে। যথাঃ ১। কপালকুণ্ডলা, ২। বিষাদসিন্ধু, ৩। চোখের বালি ও ৪। ক্রীতদাসের হাসি)
অনুসঙ্গী কোর্স/নন-মেজরঃ
৫। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক)
৬। নিচের বিষয়গুলোর মধ্যে যেকোন ১টি নিতে হবে।
১। সমাজবিজ্ঞান পরিচিতি
২। সমাজকর্ম পরিচিতি
৩। রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
এর মধ্যে একেক কলেজে একেক বিষয় পড়ানো হয়। কলেজে কোন বিষয়টি আছে তা জেনে নিতে হবে।
এছাড়া কলেজ থেকে সিলেবাস নিয়ে বিস্তারিত জানতে পারবেন। কোনো লাইব্রেরিতেও যোগাযোগ করতে পারেন।
আর কঠিন বলতে একেক জনের কাছে একেক বিষয় কঠিন মনে হয়। তবে সাধারনত কবিতা ও উপন্যাস বেশি কঠিন বলে মনে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy