1 Answers
ডাবের পানি পান করলে পেটের ব্যাথা কমবে বলতে
কি ধরনের ব্যাথাকে বোঝাতে চাচ্ছেন...?
যদি অসহ্যকর ব্যাথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ
নিতে হবে।
পেটের হালকা ধরনের কোনো ব্যাথা যেমন গ্যাসের জন্য
হলে ডাবের পানি কাজ করবে তবে অবশ্যই নিয়মিত
পান করতে হবে
ডাবের পানি পান করায় যেসব উপকার হয় তা হলো
- ডাবের পানি গ্যাসের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। নিয়মিত ডাবের পানি করলে গ্যাসজনিত পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
- ডাবের পানি রক্তের ঘনত্ব বৃদ্ধি করে।
- নিয়মিত ডাবের পানি পান করলে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
- ফলের রসের থেকেও ডাবের পানির গুণাগুণ অনেক বেশি। ফলের রসের থেকে এতে অধিক পরিমাণ মিনারেল থাকে।
- ডাবের পানির অন্যতম একটি গুণ হল- এতে ক্যালরি যেমন কম তেমনি সুগারের পরিমাণও কম। ফলে ডায়াবেটিক রোগীদের জন্য এটা বিশেষ উপকারী।
- প্রত্যেক দিন এক গ্লাস ডাবের পানি আপনার শরীরের অঙ্গগুলোকে সচল রাখতে সহায়তা করবে।
- ডাবের পানিতে পটশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হৃদপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। এ কারণে হঠাৎ করে শ্বাস- প্রশ্বাসের হার বেড়ে গেলে এক গ্লাস ডাবের পানি খেয়ে নিতে পারেন।
- ডাবের পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যা ব্যকটেরিয়া ও ভাইরাস মারতে বেশ কার্যকরী। এ কারণে খাবারসহ অন্যান্য মাধ্যমে প্রত্যেক দিন যেসব ব্যকটেরিয়া ও ভাইরাস আমাদের পেটে প্রবেশ করে সেগুলো মারার জন্য এক গ্লাস ডাবের পানি খাওয়া যেতেই পারে।
- ত্বকের জন্য খুবই উপকারী ডাবের পানি। সচেতনরা নিয়মিত ডাবের পানি পানের মাধ্যমে নিজের ত্বকের নানান সমস্যা থেকে বাঁচাতে পারেন।
- ডাবের পানির অন্য আরেকটি গুণ হলো চুলের বৃদ্ধি ও খুশকি দূর করা। ডাবের পানি চুলের পুষ্টি যোগানোর পাশাপাশি খুশকি দূর করতেও সহায়তা করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy