1 Answers
বাঁকুড়া উপজেলা নয় বরং জেলা।
বাঁকুড়া জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান
বিভাগের অন্তর্গত সাতটি জেলার অন্যতম একটি জেলা। এই
জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর
, দক্ষিণ-পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর
নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাদুটিকে পৃথক করেছে। এই
জেলাকে "পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের
ছোটোনাগপুর মালভূমির মধ্যকার সংযোগসূত্র" বলে
বর্ণনা করা হয়।
2500 views
Answered