মোবাইল ফোনে কোরআন সংরক্ষণ কি ঠিক?

আমরা অনেকেই মোবাইল ফোনে পবিত্র কোরআন মাজিদের সফটকপি বা অডিও ভার্সন রেখে পড়ি বা শুনি। এটা কি ঠিক? এতে কি কোরআনের অমর্যাদা হয়? কারণ মোবাইল ফোন তো পায়েও লেগে থাকে আর পবিত্রতার সাথেও ব্যবহার করা হয় না। কেউ সঠিকটা জেনে জানালে খুব কৃতজ্ঞ হব।
3168 views

1 Answers

মোবাইলে কুরআন রাখতে সমস্যা নেই। তবে এর আদব ও মর্যাদার প্রতি লক্ষ রাখতে হবে। কখনোই যেন কুরআনের সঙ্গে বেয়াদবি না হয়। আর মোবাইলে কুরআন হাদিস রাখলে গান, মুভি ইত্যাদি অনৈসলামিক কিছু রাখা যাবে না। এতে গান, মুভির গুনাহের পাশাপাশি কুরআন অবমাননার গুনাহ হবে। মোবাইলের স্ক্রিনে কুরআন ভাসমান থাকাবস্থায় এর আদবের প্রতি পুরোপুরি খেয়াল রাখতে হবে। তবে ডিসপ্লেতে কুরআন চলমান না থাকলে অন্যান্য মোবাইলের মতোই ব্যবহার করা যাবে।

3168 views Answered

Related Questions

Next steps