আমি মালয়শিয়া হোটেল মেনেজমেন্ট এ পড়তে যেতে চাই?
এখন আমার পরিবার সচ্ছল না । এ বিষয়ে পরার সময় আমি কি বৈধ ভাবে কাজ করতে পারব ।
১. আমি কি পড়া কালিন সময় কাজ করতে পারব বৈধ ভাবে?
২. আমার পড়তে কত টাকা লাগবে ?
৩. কিভাবে যেতে হবে ?
৪. হোটেল মেনেজমেন্ট করার পর আমি কি কি সুবিধা পেতে পারি ?
1 Answers
-
ভাই আপনি ৪টা প্রশ্ন করেছেন, আমি এক জন মালয়েশিয়ান ফেরত ছাত্র।অনেক আশা নিয়ে গিয়েছিলাম মালয়েশিয়া বাকিটা ইতিহাস...আচ্ছা আমি আপনার ৪টা প্রশ্নের উত্তর দিচ্ছি...!
১/ভাই মালয়েশিয়া তে ছাত্র ভিসায় গেলে কাজ করার অনুমতি নাই,তাই আপনাকে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে যদিও কাজের কোন সমস্যা হবে না।তবে পুলিশ ধরলে জামিন নাই।
২/এক এক র্ভাসিটিতে এক এক টিউশন ফি।ভাল কলেজে গুলায় বেশি, আর একটু নিয়ম কলেজ গুলায় টিঊশন ফি ৪৫০০রিঙ্গিত (১রিজ্ঞিত =১৮টাকা) প্রতি বছর৪৫০০রিজ্ঞিত কলেজ কে দিতে হবে।না হলে ভিসা পাবেন না।আর আপনার বাসা ভাড়া ৩০০রিজ্ঞিত খাওয়া ৩০০রিজ্ঞিত +আপনার হাতখরচ। আপনি যদি সপ্তাহে ৬দিন ১২ঘন্টা করে কাজ করেন সেলারি পাবেন ১৪০০রিজ্ঞিত।
৩/যাওয়ার জন্য সারা বাংলাদেশে হাজার হাজার কনসালটেন্ট র্ফাম আছে আপনি ওদের সাথে যোগাযোগ করেন (তবে ভাই ফাদে পা দিবেন না যেখানেই যোগাযোগ করেন ভাল করে ওদের সর্ম্পকে খুজ নিবেন)বাটপারের অভাব নাই।
৪/আপনি যদি ভাল কলেজ থেকে ভাল পয়েন্ট পেয়ে পাশ করেন তাহলে এখান থেকে আপনি অস্টোলিয়া বা অন্য কোন উন্নত দেশে ইচ্ছা করলেই ছাত্র ভিসায় যেথে পারবেন।তাছাড়া ইন্টারন্যাশনাল র্সাটিফিকেট এর দাম ওই আলদা বাংলাদেশে ভাল ভাল হোটেল এ জব করতে পারবেন। মালয়েশিয়া তে ও ভাল জব করতে পারবেন।
আশা করি ভাই আপনি মোটামুটি একটা ধারনা দিতে পেরেছি।এটা কারো কাছ থেকে শুনে নয় নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখলাম।
ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy