এলার্জি হতে মুক্তি চাই?
1 Answers
যে কোন ধরনের এলার্জির জন্য প্রথম পরামর্শই হলঃ
" প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম"। কেননা
এলার্জি এমন একটি সমস্যা যা খুব সহজে ভাল হবার নয়।
তাই আপনার প্রথম কাজ হওয়া উচিৎ সকল ধরনের
এলার্জি উৎপাদক জিনিস থেকে দূরে থাকা।
আপনি লক্ষ্য করুন কোন সাবানে বা প্রসাধনে আপনার
এলার্জি হচ্ছে, কোন খাবার খেলে বা কোন পরিবেশে গেলে
এমন হয় সেসব এড়িয়ে চলুন। সব সাবানেই এলার্জি হলে
বেসন দিয়ে মুখ ধুতে পারেন। আর মুখে চাকা চাকা দাগ
হলে তাতে হাত লাগাবেন না। কারণ হাত লাগালে চুলকানি
আরও বেশি হয় এবং দাগও বেশি হয়। তার পরিবর্তে মুখে
অল্প করে পরিষ্কার বরফ ঘষে দেখতে পারেন। আর দাগ
কমানোর জন্য বাজারে বিভিন্ন কোম্পানির কর্টিসন
সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন। কোজিক এসিড
আরবুটিন সমৃদ্ধ ক্রিমও ব্যবহার করতে পারেন। প্রচুর
পানি, ভিটামিন সি জাতীয় ফল এবং সবজি খাবেন,
কেননা এরা মুখের দাগ কমাতে অত্যন্ত সহায়ক। আর
একটা কথা অবশ্যই মনে রাখবেন এলার্জি একেবারেই
ভাল হবার মতো কোন ঔষধ নেই। তবে এর নিয়ন্ত্রণ
আপনার হাতে।
ঘরোয়া উপায়ে এলার্জিকে বিদায় জানাতে পারেন। চলুন
তাহলে জেনে নেয়া যাক-
১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।
শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং
সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। এবার
ইসব গুলের ভুসি কিনুন।
১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও
এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে
রাখুন। আধঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন।
প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং
রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা
খেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy