ইংরেজি শেখার সহজ উপয় বলুন?
আমি ইংরেজিতে খুব দুর্বল কিন্তু আমার আমার ইংরেজি শেখার বা
ইংরেজিতে কথা বলতে খুব ইচ্ছে?
এমন সহজ উপায় বললুন যাতে দূত শিখতে ও বলতে পারি।
1 Answers
বর্তমান বিশ্বের বেশির ভাগ কজই নিয়ন্ত্রন হচ্ছে ইংরেজি ভাষার মাধ্যমে।ইংরেজি না জানলে আজকের দুনিয়ায় পা রাখা দায়। ইংরেজিতে কথা বলতে না পারা এখন লজ্জার বিষয়ও বটে। শুধু ইংরেজি কেন এখন আরবি, ফরাসি, স্প্যানিশ আরও কত নিত্য নতুন ভাষার চাহিদা বাড়ছে বাজারে । কর্মক্ষেত্রে হাতেখরি বা পদোন্নতি সবেতেই দরকার বিদেশি ভাষায় পারদর্শিতা। তাছাড়া কমিউনিকেশন স্কিল বাড়লে বাড়ে আত্মবিশ্বাসও। ইংরেজিতে দুর্বল হলে আপনিও পিছিয়ে পড়েন সবার থেকে। তবে এ থেকে নিজেকে বাঁচানোর উপায় রয়েছে আপনার হাতেই। কিভাবে যেকোন বিদেশি ভাষা আয়ত্ত করবেন সহজেই দেখে নিন তার কয়েকটি সহজ উপায় ও ভাষা শেখার কিছু গুরুত্বপুর্ণ সাইড: ১. খবরের কাগজ পড়া আন্তর্জাতিক খবরের কাগজের কিছু অংশে মাঝে মাঝে নানারকম ভাষার প্রবন্ধ বা গল্প ছাপা হয়। সেগুলো পড়ে দেখুন। আরও ভালো হয় যদি আপনি সেই ভাষার কোন ম্যাগাজিনের গ্রাহক করে ফেলেন নিজেকে। তাহলে নির্দিষ্ট কিছু দিন পরপর সেই ভাষার নতুন নতুন কিছু শব্দ আর বাক্য কড়া নেড়ে যাবে আপনার দরজায়। পুরোপুরি না বুঝতে পারলেও সেই বাক্যগুলোর মোটমুটি একটা অর্থ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের নিয়মিত অভ্যাসে। হয়তো প্রত্যেকটি শব্দের অর্থ আপনার জানা থাকবেনা। তবুও কি বলতে চাওয়া হয়েছে সেটা আন্দাজ করে ফেলতে পারবেন আপনি। ডিকশেনারি দেখে নতুন শব্দগুলি অর্থসহ লিখে রাখতে পারেন আপনার নোটবুকে। তাহলে পরে আপনারই সুবিধা হবে৷ ২. অবসরকে ব্যবহার করা ছুটির দিন বিকেলে ঘরে বসে বিরক্ত হচ্ছেন? বসে না থেকে পড়ে ফেলুন একটা গল্প বা উপন্যাস। কিংবা দেখে নিন একটি মুভি! আর অবশ্যই সেটা যেন হয় আপনার শিখতে চাওয়া ভাষায় লেখা বা তৈরি করা। প্রথম প্রথম হয়তো বুঝতে সমস্যা হবে। কিন্তু একটা সময় সেগুলোতেই অভ্যস্ত হয়ে যাবেন আপনি আর ভাষা শেখার সঙ্গে সঙ্গে পাবেন আনন্দও। এক্ষেত্রে ডাবিং করা সিনেমাও দেখতে পারেন৷ তাতে আপনি আপনার ভাষার সঙ্গে নতুন ভাষাটির অনুবাদ দেখতে পারবেন৷ এতে আপনার সিনেমা বুঝতেও সুবিধা হবে এবং নতুন ভাষা মাথাতেও থাকবে৷ ৩. বন্ধু তৈরি করা নতুন বন্ধু বানান আর খুঁজুন আপনার চারপাশে এমন কাউকে যাঁর মাতৃভাষা আপনার শিখতে চাওয়ার ভাষাটিই। এই যেমন- ফ্রেঞ্চ শিখতে চাইলে বন্ধুত্ব করুন ফ্রান্সের কারও সঙ্গে। তার সঙ্গে সময় কাটান, ঘুরতে যান আর প্রচুর কথা বলুন। এবং অবশ্যই সেটা তার ভাষাতেই। এতে করে সেই ভাষাটিতে আপনার শোনার, বোঝার ও বলার দক্ষতা দ্রুত বাড়বে। প্রয়োজনে কথা বলতে ঠেকলে চ্যাটও করতে পারেন৷ তাতে আপনি ভেবে চিন্তে কথা বলতে পারবেন৷ বর্তমান যুগে পৃথিবীর সেরা ভাষা বাংলার পাশা পাশি ইংরেজির দরকার আছে! যারা ইংরেজিতে দুর্বল কিংবা IELTS পরীক্ষা দিবেন তদের জন্য এই পোষ্ট। আমাদের প্রতিদিনের বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষা আস্তে আস্তে মিশে যাচ্ছে। কিন্তু আমরা যারা ইংরেজি কম পারি তাদের জন্য এটা একটা সমস্যা হয়ে দাড়াঁচ্ছে। যেমন কথার মধ্যে একটা ইংরেজি বলা হল তাও যদি হয় ভুল তবে অনেক সময় ভাল লজ্জায় পড়তে হয়, আর ইংরেজি কথা বলার জন্য তো প্রেক্টিস এর বিকল্প নেই। তাই আপনাদের সাথে কিছু সাইট শেয়ার করা হল, যাতে আপনারা ইংরেজির বেসিক লেভেল থেকে শুরু করে স্পেলিং সহ সব মুটামুটি ভাল ভাবে বুঝতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং লিংক গুলো কাজে লাগাবেন। একটা কথা না বললেই নয় যে বিশেষ করে ইংরেজি কথোপকথন এর ওয়েব সাইটগুলো খুবই উপকারি। এর সাহায্যে খুব সহজেই ইংরেজিতে কথা বলার দক্ষতা আসে! তাই দেরি না করে এখনি ওয়েব সাইট গুলো দেখা শুরু করুন আর ইংরেজিতে বিশেষ দক্ষতা অর্জন করুন! আর অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন । ইংরেজি শেখার সাইড গুলো নিচে দেওয়া হলো: Click This Link www.elllo.org www.funeasyenglish.com www.lang-8.com www.busuu.com/enc www.livemocha.com www.vocabsushi.com www.bbc.co.uk/worldservice/ learningenglish www.learnenglish.de www.examenglish.com ইংরেজি ব্যাকরনের জন্য: 1. www.ego4u.com 2. www.englishpage.com 3. www.learnenglish.de 4. www.englishgrammarsecrets.com 5. www.learnenglish.org.uk আইইএলটিএস (IELTS) প্রস্তুতি: 1. www.ielts-exam.net 2. www.ielts.studyau.com 3. www.candidates.cambridgeenglish.org 4. www.cambridgeenglish.org 5. www.aehelp.com 6. www.uefap.co.uk ইংরেজি কথোপকথন: 1. www.audioenglish.net 2. www.focusenglish.com 3. www.englishcommunications.com 4. www.teachingenglish.org.uk 5. www.yourenglishonline.com 6. www.speaking24.com বাংলা ভাষায় ইংরেজি শিক্ষা: