চাকরি ছেড়ে ব্যবসায় আসলাম, ব্যবসায় লস?
ভাই আমি চাকরি ছেরেদিয়ে প্রথমে ৩০ তারপর ২০ হাজার টাকা নিয়ে চকবাজার থেকে কস্মেটিক কিনে আনে ব্রিকি করা শুরু করি গতো প্রায় ২ মাস জাবত।
কিন্তু প্রথমে ডেলি ৫-৮ হাজার টাকার সেল হত। আর তা থেকে লাভ হত মাত্র ৬-৭ শ টাকা।
তারপর আমি বেশি লাভের আসাই আরো ১০হাজার টাকা নিয়ে কিছু লুকাল বা সাধারন মানের কস্মেটিক কিনি। তখন আমার ডেলি সেল হত ৪-৫ হাজার, লাভ হত ১৫-১৮/১৯ শত টাকা।
সেই লুভে আমি ওই এক ই মাল আবার কিনি।
কিন্তু এখন আর আমি সেই মাল সেল করতে পারছিনা।
এবং আমার ডেলি সেল এর পরিমান ১০০০-২০০০ টাকা, আর লাভ হয় ২০০-৩০০ শত টাকা।
বলে রাখা ভালো যে, আমি মার্কেটিং এ জব করেছি প্রায় ৩-৪ বছর কিন্তু কস্মেটিক এ নতুন বলে বড় বড় দোকানদার আমার কাসে অর্ডার দিতে চায়না। কারন কস্মেটিকস ব্যবসায় অনেক প্রতারনা হয়ে থাকে।
এখন আমি কি করব?
1 Answers
ভাই আপনি অল্প দিনের মধ্যেই ভেজাল মাল বিক্রী শুরু করেছেন তাই তার ফলাফল নিজের চোখে দেখলেন । আপনার প্রতি তাদের বিশ্বাস চলে গেছে নয়তো তারা বুঝতে পেরেছে আপনি ভেজাল/নকল পন্য দিচ্ছেন । আপনি যে এলাকায় পন্য সরবরাহ করেন সেখানে আপনার থেকে এখন পন্য কেউ নিতে চায় না। আপনি এখন নতুন করে শুরু করতে পারেন তবে নতুন এলাকায় । প্রথমে সেল কম হবে তাই চিন্তা করবেন না তাদের বিশ্বাস অর্জন করুন এবং সৎ থাকুন দেখবেন আপনি সফল হবেন । আর মার্কেট রিসার্চ করে দেখুন সেই এলাকায় উক্ত কস্মেটিক এর দাম কেমন আপনি চেষ্টা করুন তাদের থেকে কিছুটা কমে দিতে তখন দেখবেন আপনার বিক্রি ভালো হবে ।