হস্ত মৈথুন থেকে বাচার উপায়?
3 Answers
হস্তমৈথুন ছাড়ার টিপস ★ ••• প্রথমেই হস্তমৈথুন করা মহাপাপ এবং শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর বলে স্থির বিশ্বাস রাখুন এবং হস্তমৈথুন আপনাকে ছাড়তেই হবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হোন। এরপর টিপসগুলো অনুসরণ করুন: ▬► কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন। ▬► মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। নিজের মা বা বোন মনে করবেন। ▬► যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। ▬► ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন ই। ▬► যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন। ▬► কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে। ▬► যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইভ বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। ▬► ইবাদতে মনোযোগী হোন। আল্লাহকে ভয় করুন। নিয়মিত নামাজ আদায় করুন। ভালো বন্ধু নির্বাচন করুন। ▬► যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন। ▬► হস্তমৈথুনে চরমভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। ▬► সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে বই পড়ুন। ▬► ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে। ▬► অবান্তর ও উল্টাপাল্টা চিন্তা বাদ দিন। নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ভালো চিন্তা করতে থাকুন। ▬► সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না। ▬► যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন। ▬► বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন। ▬► যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। ▬► বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান। ▬► ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন। ▬► নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। ▬► অপরের সাহায্য নিতে ভুল করবেন না। রাতের বেলা হস্তমৈথুন করার অভ্যাস থাকলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। ▬► কোনদিন করেননি, এমন নতুন কিছু করার চেষ্টা করুন। ▬► উপুর হয়ে ঘুমাবেন না। ▬► বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না। ▬► গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে প্রেমালাপ করবেন না। ▬► ফোনসেক্স এড়িয়ে চলুন।
হস্তমৈথুন থেকে বাঁচার কিছু টিপসঃ-
১. যথাসম্ভব একা থাকা পরিহার করুন।
২. ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না।
৩. গোপনাঙ্গ প্রয়োজন ছাড়া না দেখাই ভালো।
৪. আপনি যা করলে উত্তেজিত হন, সেসব বিষয় এড়িয়ে চলু।
৫. মাথা থেকে সকল খারাপ চিন্তা ঝেড়ে ফেলুন।
৬. খারাপ চিন্তার উদয় হলে ইস্তিগফার বা তাআউজ (আউজুবিল্লাহ) পাঠ করুন।
৭. খারাপ পিকচার, উলঙ্গ ছবি, ইত্যাদি মোটেই দেখবেন না।
৮. ফেইসবুকে ভালো গ্রুপ বা পেইজে যুক্ত হোন।
৯. যদি ফেইসবুকে খারাপ গ্রুপ বা পেইজে যুক্ত হয়ে থাকেন, তাহলে ঐসব গ্রুপ বা পেইজ আনফলো করুন বা লিভ নিন।
১০. দিনের একটা সময় বই পড়ে কাটান। যেমনঃ জিবন যেখানে যেমন, নবী জীবনের গল্প বা ইতিহাস বিষয় বই পড়তে পারেন!
১১. সম্ভব হলে দ্রুত বিয়ে করে নিন।
১২. খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন।
১৩. প্রচুর পরিশ্রম করতে চেষ্টা করুন। সম্ভব না হলে সকালে দৌড়, হাটাহাটি, বুকডাউন বা ব্যায়াম ইত্যাদি করতে পারেন।
১৪ ফোনের মেমোরি, ওয়েলপেপার ইত্যাদিতে কোন প্রকার ১৮+ সিন রাখবেন না। সম্ভব হলে কিছু এমন ওয়েলপেপার ব্যবহার করতে পারেন, যা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
১৫. বিভিন্ন আলোচকের শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন।
১৬. ভালো বন্ধুর সংস্পর্শে আসুন।
১৭. মন খুলে বন্ধু-বান্ধবদের সাথে কথা বলুন।
১৮. নিয়মিত সালাত আদায় করুন।
১৯. প্রতি সালাতের পর মাস্টারবেশন থেকে বাঁচতে আল্লাহর নিকট দুআ করুন।
যদি আপনার-আমার হাত না থাকতো,তখন কি হতো! আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন!
আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy