জিমেইল আইডির পাসওয়ার্ড ফিরে পাবার উপায়?
আমি আমার gmail আইডির password ভুলে গেছি এখন কিভাবে password ফিরে পাবো
5 Answers
আপনি প্রথমে forrgeten password এ গিয়ে আপনি যে নাম্বার দিয়ে জিমেইল আইডি খুলেছেন সেই নাম্বার প্রবেশ করুন। তারপর সেই নাম্বারে একটা মেসেজ যাবে। তারপর পুনরায় জিমেইল চালু করুন।
২) "I don't know my password" সিলেক্ট করুন।
৩) এখন "I don't know" তে ক্লিক করুন অথবা আপনার সর্বশেষ পরিচিত পাসওয়ার্ডটি লিখুন। আপনার শেষ পরিচিত পাসওয়ার্ড টাইপ করে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে এর প্রয়োজন হয় না।
৪) আপনার পুনরুদ্ধারের বিকল্পটি নির্বাচন করুন। আপনার বিকল্প ইমেইল ঠিকানা বা আপনার মোবাইলে পাঠানো বিবরণ থেকে পুনরুদ্ধারের বিবরণ সংগ্রহ করতে পারেন যা আপনার অ্যাকাউন্টের জন্য সেট করতে প্রয়োজন হবে।
আপনি যদি পুনরুদ্ধারের তথ্য আপনার ফোনে পাঠানো বাছাই করেন তবে একটি স্বয়ংক্রিয় কল বা এসএমএস এর মাধ্যমে তা গ্রহণ করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত কোন পুনরুদ্ধারের তথ্য না থাকে তবে আপনাকে একটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার জরিপের মধ্য দিয়ে যেতে হবে।
৫) আপনার ভেরিফিকেশন তথ্য দিন। আপনি যদি ফোনের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড নির্বাচন করেন তবে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে যা আপনাকে কোডটি টাইপ করতে হবে। অথবা আপনি যদি বিকল্প একাউন্টে ভেরিফিকেশন তথ্য পাঠানো নির্বাচন করেন তবে আপনার বিকল্প একাউন্টটিতে একটি লিঙ্ক পাবেন এবং এই লিঙ্কটিতে ক্লিক করুন।
৬) এখন ভেরিফিকেশন কোড টাইপের পরে অথবা লিঙ্কে ক্লিক করার পরে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং "Reset Password" বাটনে ক্লিক করুন
প্রথমে জিমেইল এ ঢুকেন পরে Need Help? এ ক্লিক করেন।পরে দেখেন আপনাকে কিছু প্রশ্ন করবে।প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলে আপনার কাছ থেকে একটা ইমেইল চাইবে।আপনি যেই ইমেইল দিবেন ঐখানে গুগল একটা লিংক দিবে।ইমেইল থেকে ঐ লিংকে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন
জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন: ১. www.gmail.com এ প্রবেশ করতে হবে ২. Can't access your account? এ ক্লিক করতে হবে ৩. এবার তিনটি অপশন আসবে সেখান থেকে Don't know my password সিলেক্ট করতে হবে ৩. এবার আপনি যে মেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই মেইলের ইউজার আইডি চাইবে সেটা দিতে হবে ৪. এবার Continue তে ক্লিক করতে হবে ৫. এবার জানতে চাওয়া হতে কিভাবে নতুন পাসওয়ার্ড নিতে হবে। এখানে দুইটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে ( লাল গোল চিহ্ণ) একাউন্ট তৈরি করার সময় যে মুঠোফোন নম্বর দেয়া হয়েছিল সেই মুঠোফোনে একটি কোড আসবে, সেই কোড প্রবেশ করালে নতুন পাসওয়ার্ড তেরি করার অপশন পাওয়া যাবে এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে ( নীল গোল চিহ্ণ)একাউন্ট তৈরি করার সময় যে বিকল্প মেইল এড্রেস দেয়া হয়েছিল সেই মেইলে একটি রিকভারী ইমেইল পাঠানো হবে সেই মেইলে একটি লিংক থাকবে, সেই লিংকটিতে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড তেরি করার অপশন পাওয়া যাবে। ৬. এবার প্রথম অপশনটি সিলেক্ট করলে দেখা যাবে Receive via * a text message * an automated phone call । এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে Continue তে ক্লিক করলে সেই মুঠোফোনে Google থেকে একটা SMS আসবে ৬ ডিজিটের একটা কোডসহ। এবার এই কোডটি প্রবেশ করার করাতে হবে। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে Continue তে ক্লিক করলে আপনার দেয়া বিকল্প ইমেইল এড্রেসে একটা মেইল চলে যাবে। সেটি যার তাকে লগ ইন করতে হবে। সেখানে মেইলে একটা লিংক দেয়া থাকবে। সেখানে ক্লিক নতুন একটি পেজ আসবে। ৭. Continue তে ক্লিক করতে হবে ৮. নতুন আরেকটি উইন্ডো আসবে সেখানে নতুন একটি পাসওয়ার্ড দুইবার দিয়ে Reset password এ ক্লিক করলেই কাজ শেষ এবার সাইন আউট করে আবার লগ ইন করুন নতুন তৈরি করা পাসওয়ার্ড দিয়ে।ভিজিট করুন http://roufmomen.blogspot.in/2013/03/gmail.html?m=1
http://gmail.com এই ঠিকানায় গিয়ে forgot password এই অপশনটির মাধ্যমে আপনি আপনার password recovery করতে পারবেন