ব্যক্তিগত পত্র?

  • বৃক্ষরোপনণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র লিখ। [পূর্ণমান - ৫ এর জন্য সহজ করে লিখে দিলে উপকৃত হব] সপ্তম শ্রেনি।
3260 views

1 Answers

৮ নভেম্বর, ২০১৬  প্রিয় অনিক,  গতকাল তোমার চিঠি পেলাম। আমি জেনে খুশি হয়েছি যে তোমাদের স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তুমি তাতে অংশগ্রহণ করোনি। আজ তোমাকে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে চাই।  আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন কতটা প্রয়োজন তা তুমি অবশ্যই জেনে থাকবে। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। আর এই অক্সিজেন যোগান দেয়ার মাধ্যম হলো বৃক্ষ।তাছাড়া আমাদের খাদ্যের প্রায় পুরোটাই আসে বৃক্ষ থেকে। বৃক্ষ না থাকলে পৃথিবীতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এই বৃক্ষই বায়ু থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের সুরক্ষা দেয়।  তাহলে বুঝতেই পারছ, বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা কতটা! আমাদের সকলের উচিত, গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানো। আজ এ পর্যন্তই। তোমার চিঠির অপেক্ষায় রইলাম।  ইতি  তোমার প্রিয় বন্ধু  রেজা

3260 views Answered

Related Questions

Next steps