এটি ব্রুন না অন্য কিছু?
1 Answers
দেখুন যেহেতু কোনো একটি জায়গায় নয়,অনেক জায়গাতেই এমন হচ্ছে তাই এটিকে আপাত দৃষ্টিতে ব্রণ বলা যায়না।অনেকসময় অতিরিক্ত গরম কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া তে বিভিন্ন কারণে ঘর্মনালীতে বদ্ধতা দেখা দেয়। এক্ষেত্রে ত্বকের ওপরে ছোট ছোট অসংখ্য গোটা হতে দেখা যায়। গোটার মাথায় পানির দানা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ত্বক স্বাভাবিকের চেয়ে আপেক্ষিকভাবে লালচে রঙের দেখা যায়। এ ক্ষেত্রে প্রচণ্ড চুলকানি থাকে। শরীরের মূল অংশ অর্থাৎ বুক, পিঠ ও ঘাড়ে বেশি হতে দেখা যায়। খুব বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন। নিম পাতার গুড়ো প্রতিদিন গোসলের জলে মিশিয়ে গোসল করবেন।নিমপাতার এন্টি ব্যাকটেরিয়াল উপাদান এসব জীবাণু দূর করতে সর্বোচ্চ কাজ দেয়।আক্রান্ত জায়গাটিতে খুব ভালোভাবে বরফ ঘষে নিন। দিনে দু-তিনবার করুন। আক্রান্ত স্থান অতিরিক্ত চুলকাবেন না। মুখে এমন সমস্যা হলে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy