সম্প্রতি বিস্ময় অ্যাডমিন প্যানেলের বিরুদ্ধে করা একটি অভিযোগ এবং তার স্বরুপ?

মূল অভিযোগ:
"আরিফুল ভাই আমার অ্যাকাউন্ট চিরদিনের জন্য বন্ধ করে দিন। বিস্ময়ে কিছু বিশ্বপন্ডিত আছে, এমন কোনো বিষয় নেই যা তারা জানেন না। তারা সবকিছুই জানেন। কোন প্রশ্ন তাদের মন চাইলেই তারা লুক্কায়িত করে। কি কারণে লুক্কায়িত করেছে তা তো মন্তব্যে লেখার প্রয়োজনবোধ করেই না আবার জানতে চাইলে সাথে সাথে অ্যাকাউন্ট বাধা গ্রস্ত করা হয়। এরকম জ্ঞানী, বিদ্বান, মহাপন্ডিত মানুষের সাথে আমাদের মতো সাধারণ মানুষদের একসাথে থাকা মানায় না । তাই আপনারা আমার অ্যাকাউন্ট চিরদিনের জন্য বন্ধ করে দিন।"


এই অভিযোগের সত্যতা যাচাই করা এই প্রশ্নটি পিন করার উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো একজন সাধারণ সদস্যের শুধু একটি অভিযোগকে আমাদের সম্পূর্ণ এডমিন প্যানেল কতটা গুরুত্ব ও যত্নের সাথে নেয় তা আপনাদের সামনে তুলে ধরা।
আমরা তাকে তার অভিযোগের প্রমাণ দিতে বলি, তিনি কিছু লিঙ্ক প্রমাণ হিসেবে পেশ করেন।
[তার মতে উক্ত লিঙ্কগুলোতে তার উত্তর বিনাকারণে লুক্কায়িত করা হয়েছে]
অথচ প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের বিশেষ সদস্যরা প্রমাণ করে দিয়েছেন যে তার উত্তরটি ভুল কিংবা নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয়।
এরপরও ওনাকে বিশেষভাবে অত্যন্ত আন্তরিকভাবে নিজের ভুলটা ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু উনি এরপরও অযথা তর্ক চালিয়ে যাচ্ছিলেন।
আমরা ওনার ইচ্ছা পূরণ করেছি, নিরপেক্ষ বিচারের জন্য আপনাদের সামনে সম্পূর্ণ ঘটনাটি নিচে উল্লেখ করা হলো। নিজেই দেখে নিন--
বিস্ময়ের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
5270 views

2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

রাগ করে তো লাভ নেই। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন",।

প্রশাসনে যারা আছেন তারা কখনই অকারণে কিছুই করে না। তবুও আপনার যদি মনে হয় আপনার সাথে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে 

সেক্ষেত্রে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। অকারণে লুকায়িত করা হয়েছে এমন লিঙ্ক দিন। 


5270 views Answered

আমার দু দুটি আইডি বাধাগ্রস্থ করা হয়েছে।দুটোতেই কারণ জানতে চেয়েছিলাম বলা হয় নাই,পরে ফিরত পাওয়ার আশায় feedback এ বলেছি কোনো অজ্ঞাত ভুল হলে দু:খিত,তবে একটিই ফিরে পাইনাই।কেউ আমার এই আইডিও বাধাগ্রস্থ করবেন না।মত প্রকাশ করলাম।কারণ এ অধিকার সবার আছে।ভুল হলে লুক্কায়িত করবেন আর অনৈতিক হলে আমাকে জানিয়ে আইডি বাধাগ্রস্থ করবেন।

5270 views Answered

Related Questions

Next steps