ibs এর কি কোনো চিকিৎসা নেই?
1 Answers
অবশ্যই আছে, দীর্ঘমেয়াদী ঔষধ খেতে
হবে, সাইকিয়াট্রিস ডাক্তারের পরামর্শ
অনুযায়ী ঔষধ চালিয়ে যেতে হবে।
ডাঃ জহির উদ্দিন সাহাবুদ্দিন মেডিকেল
কলেজ, ঢাকা 1212।
রোড # 113/A
অথবা আপনার নিকটস্থ হাসপাতালের
সাইকিয়াট্রিস ডাক্তারের শরণাপন্ন হোন।
অসস্থিকর পেটের অসুখ কে আইবি এস বলে
1)তলপেটে ব্যথা হয়। ব্যথা মোচড় দিয়ে শুরু হয় এবং পায়খানা করার পর ব্যথা কমে যায়।
2) পেটের মধ্যে সারা দিন বুদবুদ আওয়াজ হতে থাকে। মনে হয় পেটের মধ্যে গ্যাস ভরে আছে।
3) কখনো পাতলা পায়খানা, কখনো কষা পায়খানা (কনস্টিপেশন) হয়। তবে কারো কারো ক্ষেত্রে সব সময় পাতলা পায়খানা বা কষা পায়খানা হয়।
4) যাদের সব সময় পাতলা পায়খানা হয় তাদের ক্ষেত্রে প্রথমে পেটে ব্যথা হয় এবং পরে পাতলা পায়খানা হওয়ার পর তা কমে আসে। ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং প্রতিবার খুব অল্প পরিমাণে পায়খানা হয়।
5) ঘুমের মধ্যে সাধারণত কখনোই পায়খানার বেগ হয় না।
6) পায়খানার সময় প্রচুর পরিমাণে আম বা মিউকাস যায়। আম যায় বলে অনেকে অজ্ঞতাবশত একে আমাশয় বলে।
7 যাদের কষা পায়খানার প্রবণতা বেশি তারা পেটে ব্যথা নিয়ে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও অতৃপ্তি নিয়ে টয়লেট থেকে বের হতে হয়।
8 পায়খানা সমস্যা থাকলেও এসব রোগীর ওজন তেমন হ্রাস পায় না।
9) পায়খানার সমস্যার পাশাপাশি এসব রোগীর ক্ষুধামন্দা, ঘন ঘন প্রস্রাব হওয়া, মাথা ব্যথা, পিট ব্যথা, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া ইত্যাদি
আই বি এস সমস্যা।
আই বি এস পরিপাকতন্ত্রের রোগ হলেও
মানসিক চাপে এই বি এস হয়, এবং বাড়ে।
তাই একজন সাইকিয়াট্রিস ডাক্তারের
শরণাপন্ন হোন সুস্থ থাকতে পারবেন।