3 Answers
আসক্তি সম্পর্কে যা নতুন করে বলা হয়ে থাকে তা মস্তিস্কের reward center সমুহে পরিলক্ষিত বিভিন্ন কার্যক্রমের থেকে ভিন্ন কিছু নয়। কার্যক্রম, রীতিনীতি বা বস্তুর স্বাদের প্রতি আসক্তি প্রায় একই রকম ক্রিয়া দেখিয়ে থাকে। আচরণের আসক্তির সম্পর্কে না বলে ব্যাক্তির আসক্তির সম্পর্কে কথা বলার বেশী প্রবণতা দেখা যায়।
আসক্তির একটি উত্তম সংজ্ঞা হল “কোনও বস্তু, কার্যক্রম, অথবা সম্পর্ক এর প্রতি নির্ভরতা, যা ব্যাক্তিকে তার আশেপাশের সবকিছু থেকে বিচ্ছিন্ন করে কোন পরিস্থিতির দিকে টেনে আনে। এটা ইচ্ছা, চিন্তা এবং আচরণের দ্বারা উপস্থাপিত হয়ে কাজটি করতে বা বস্তুটি পেতে নির্দেশিত হয়”। অন্যের থেকে সহজ অভ্যাস বা প্রভাব অর্জনের বিপরীতে আসক্তি হল তীব্র এবং অবিরাম নির্ভরতা। এর সম্পর্ক ধ্বংস করার সামর্থ্য আছে এবং এর কারণে শারীরিক এবং মানসিক বৈকল্য ঘটতে পারে। আসক্তি হল স্বাভাবিক কার্যকলাপের অক্ষমতা। পরিস্থিতির সম্পর্কে সচেতনতার স্তরের উপর এবং আসক্তির গভিরতার উপর ভিত্তি করে বলা যায় এটা একটি বেদনাদায়ক এবং কষ্টকর অভিজ্ঞতা।
আসক্ত হল এমন এক ব্যক্তি যে এমন কোনও কিছুর উপর নির্ভরশীল যেগুলি তাদের চিন্তা এবং ইচ্ছা নিয়ন্ত্রণ করে এবং যে আসক্তির যৌক্তিকতা তুলে ধরতে জীবনধারা ও বন্ধুত্বের পরিধিকে নিজের মত করে বানিয়ে নেয়। আসক্ত ব্যাক্তি হতাশাবাদী, বিপথগামী, ভুলোমন এবং কেবলমাত্র দ্রুত আনন্দ পেতে নিমগ্ন হয়ে উঠে।
3177 views
Answered
আসক্তি এক ধরনের প্রবণতা। অ্যালকোহল, ড্রাগ, সিগারেট ইত্যাদিতে যখন কোনও মানুষ আরাম বোধ করে, তখন তাকে আসক্ত বা অ্যাডিকটেড বলা হয়।
3177 views
Answered
আসক্তি হচ্ছে কোনো জিনিসের প্রতি আকর্ষিত হওয়া। সেই জিনিসের প্রতি দূর্বলতা অনুভব করা।
3177 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy