মানুষের লিঙ্গে কি কি সমস্যা থাকতে পারে?
1 Answers
মানুষের লিঙ্গে সমস্যা যে থাকবেই, এমনটা না । সমস্যা তৈরি হয়ে যায় । যৌন রোগ হলে বা অন্যান্য কারণে লিঙ্গে নানারকম সমস্যা হয় । এগুলোর চিকিৎসা করানো জরুরি । *** কয়েকটি যৌন রোগের লক্ষণঃ ¤ পুরুষদের ক্ষেত্রে- (১) পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ ও রক্ত পড়া এবং প্রস্রাবে জ্বালা-পোড়া ও আটকে আটকে প্রস্রাব হওয়া । (২) পুরুষ লিঙ্গের মাথায় গর্ত বা ঘাঁ হওয়া এবং লিঙ্গের আশে-পাশে ক্ষত বা চুলকানি হওয়া । (৩) অণ্ডকোষ ফুলে যাওয়া ও ব্যাথা হওয়া । (৪) কুচকি ফুলে যাওয়া ও কুচকিতে বাগী হওয়া । ¤ মেয়েদের ক্ষেত্রে- (১) অতিরিক্ত স্রাব বা পুজ যুক্ত স্রাব বের হওয়া অথবা গন্ধযুক্ত স্রাব বের হওয়া । (২) সহবাসে ব্যাথা বা তলপেটে ব্যাথা হওয়া । (৩) যৌনাঙ্গের আশে-পাশে ফুসকুড়ি, চুলকানি, ঘাঁ, ক্ষত সৃষ্টি হওয়া । (৪) কুচকি ফুলে যাওয়া ও কুচকিতে বাগী হওয়া ।