পায়খানার রাস্তা দিয়ে ব্যথাহীন রক্ত পরা?
বয়স : ২২
সেক্স ঃ পুরুষ।
পেশা ঃ চাকুরীজীবী।
কিছুদিন হতে,আমার পায়খানার রাস্তা দিয়ে মাঝেমধ্যে মলত্যাগের পূর্বে ফোটায় ফোটায় ব্লাড পড়ে।
সাধারণত যেসব দিনে আমার বিশ্রাম কম হয়, সেসব দিনে এটা ঘটে। অবশ্য কোন ব্যথা হয়না।
এটা কি পাইলস রোগ?
অনলাইনের মাধ্যমে জানতে পারলাম, পাইলস ছাড়াও অন্য কারণে ব্লাড পড়তে পারে।
যদি কেউ এর প্রতিকার ও চিকিৎসাসহ করণীয়গুলো আলোচনা করতেন, তাহলে খুবই উপকৃত হতাম।
1 Answers
সাধারণত জীবনযাপনের ধরনের কারণে মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার সমস্যা বেশি হয়। সব বয়সের মানুষেরই এ সমস্যা হতে পারে। এ সমস্যা হলে হেলাফেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাইলসের ক্ষেত্রেও প্রথম অবস্থায় মলদ্বারের ভেতর থেকে ব্যথাহীন রক্তপাত হয়।
কোষ্ঠকাঠিন্য দূর করে এই সমস্যাকে প্রাথমিক পর্যায়ে অনেকাংশে দূর করা যায়৷ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ইসুবগুলের ভূষি, প্রচুর পানি, পুঁইশাক, পালংশাক, ফলমূল, সবজি খেতে হবে।
তবে আপনার সমস্যা টি অন্য কোন কারনও হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy