4 Answers

২০০৯ সালে জামার্নিতে প্রকাশিত জার্মান ইতিহাসবিদ ও প্রবীন সাংবাদিক ড: জে. রিকার-এর লেখা বই “নভেম্বর নাইন: হাউ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান লেড টু দ্য হলোকাস্ট” থেকে জানা যায় হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতো। ইহুদিরাই জার্মানদের বিজয় ছিনিয়ে নিয়েছে এই বিশ্বাস ছিল হিটলারের। এবং তার আরো দৃঢ় বিশ্বাস ছিল, নভেম্বর ৯, ১৯১৮ সালে জামার্নির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংগঠিত হয়েছিল। তখন হিটলার বসবাস করতো মিউনিখে এবং সেখান থেকেই ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল। হিটলার সবসময় মনে করতো দেশ ইহুদিদের দ্বারা বিষাক্ত হয়ে উঠেছে এবং দেশের অভ্যন্তরে তারা ষড়যন্ত্রে লিপ্ত। তবে ড: রিকার দ্বিমত পোষণ করেন হিটলারের এন্টিসেমিটিজম বা ইহুদি-বিদ্বেষের পূর্ববর্তী ধারণার সাথে যাতে বলা হয়েছে হিটলারের মনে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন হয়েছিল যখন ১৯০৭ সালে হিটলারের মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোচ-এর অধীনে চিকিৎসারত অবস্থায়। তিনি লিখেছেন, হিটলার একমাত্র ভালোবাসতো তার মা ও জার্মান জনগণকে। তার মনের মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছিল যে ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করতে পারবে। বিস্তারিত :- http://rakibhaq.blogspot.in/2016/01/blog-post.html?m=1

3341 views Answered

৭০বছর ধরে অনেক গবেষণা করে হিটলারের ইহুদিদের প্রতি ঘৃণার কারণ পুরোপুরিভাবে উল্ল্যেখ করতে পারেনি পৃথিবী। তবে ইতিহাসবিদদের মতে, বলা হয়েছে "হিটলার অনেক ছবি আঁকতো। তখন তার খুব ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। হিটলার ভিয়েনাতে থাকতো। জানা যায় তাকে আর্ট কলেজে থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল। কারণ আর্ট স্কুলের রেকটর ছিলেন ইহুদি। এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরীষ্ঠ ছিল পুরো কলেজে।"  এ নিয়ে হিটলারের রাগ ও ক্ষোভ জন্মে ইহুদিদের উপর।

3341 views Answered

তিনি যখন স্কুলে যাওয়া শুরু করেন,তখন স্কুলের প্রধান শিক্ষক ছিল ইহুদি। তিনি ইহুদি শিক্ষার্রীদের বেশি সুযোগ সবিধা বেশি দিতেন।তখন থেকেই তার মধ্যেই ইহুদি বিদ্বেষ সৃষ্টি হয়। আবার তিনি যখন প্রথমবারের মতো শহরে গেলেন তখন দেখলেন সব জায়গায় ইহুদিরা রাজত্ব করে।তাই তার ক্ষোভ সৃষ্টি হয়।

3341 views Answered

হিটলার যখন যুবক,তখন বিভিন্ন জায়গায় চাকরি

খুজতে গিয়ে দেখল সব জায়গায় ইহুদিরা ব্যবসা  

দখল করে আছে এবং সে বেশ কিছু ইহুদি প্রতিষ্ঠানে

গিয়ে চাকরি চেয়ে ব্যর্থ হয় ৷

তবে কারন যাই হোক,এত মানুষ যে মারতে পারে,

সে মানসিক বিকারগ্রস্ত ছিল তা বলাই যায় ৷

3341 views Answered

Related Questions

Next steps