1 Answers
জ্বি হ্যাঁ, বয়ঃসন্ধি কালে প্রেম করলে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। প্রথমেই আসি মানসিক সমস্যায়: ১. এক্ষেত্রে আপনি পড়াশুনার প্রতি মনযোগ হারাবেন, যার প্রভাব আপনার ক্যারিয়ারে পড়বে। ২. এসময় প্রেম করতে গেলে পরিবারের কাছে ধরা পড়লে মানসিকভাবে হেনস্তা হওয়ার সম্ভাবনা আছে। ৩. বয়ঃসন্ধিকালে যাকে তাকে ভাল লাগতে পারে, তাই আপনি নিজেই বুঝতে পারবেন না কাকে সত্যিকারের ভালবাসেন! এবার আসি শারীরিক সমস্যার কথায়: ১. রাতে প্রেমিকার সাথে ফোনে প্রেমালাপ বা তার কথা কল্পনা করায় ঘুমের ব্যাঘাত ঘটবে, ফলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। ২. একজনকে ২ জন একসাথে ভালবাসলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে, কারন এসময়ই আবেগই থাকে মুখ্য! মূলকথা এসময় প্রেম করলে সে প্রেম স্থায়ি হয় না! তাছাড়া আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে জেনে রাখুন, বিবাহ বহির্ভূত প্রেম ভালবাসা ইসলামে নিষিদ্ধ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy