5 Answers
ফারহানা করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, ফারহানা এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও … বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও! ফারহানা আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি, আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে …. এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! … ফারহানা করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস একটি ফুলের ছোট নাম, টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো ফারহানা করুণা করে হলেও চিঠি দিও,
ফারহানা তুমি আমার বুকের আজানার
হাতছানি
মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি!!
তুমি শিশির ভেজা ফুলের একরাশ,
তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ!!
তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর
ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর!!
তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস,
ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস!!
তুমি অস্তমিত সূ্র্য্য, স্রোতসিনী ঝরণা,
না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না!!
তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী,
স্বচ্ছতার আলাপন,
তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে
একান্ত চেনা আপন জন!!
ফারহানা ফিরে এসো তুমি___ ওগো মোর প্রিয়তমা , ফারহানা দাওনা দেখা তুমি___ তোমায় ছাড়া বাঁচবনা । স্বপ্ন দেখিয়েছো তুমি ___ তা ভুলতে পারি না , ভালবাসা দিয়েছো তুমি___ আমায় ছেড়ে দূরে যেওনা। এসো ফারহানা এসোনা ফিরে___ তোমার অপেক্ষায় আছি দাঁড়িয়ে , মালা গেঁথেছি তোমার তরে ___ তোমার গলায় দেবো পরিয়ে ।
1.
ফারহানা
তোমার প্রেমে পাগল আমি
কি করে বলি গো তোমায় ,
বলতে পারি নাকো লাজে
এ বুক যেন ফেটে যায় ।
এ বুকের মণি কোঠায়
যতন করে রেখেছি তোমায়,
কখন আসবে গো তুমি
চেয়ে থাকি তোমার অপেক্ষায় ।
রূপরাজ্যের পরি গো তুমি
যেন ভোরের ফোটা ফুল,
শিশির ভেজা পাপড়ি তুমি
সুবাসে আমায় করে আকুল ।
বিধাতা যেন সুনিপুণ হাতে
পুষ্প দিয়ে গড়েছে তোমায়,
তাই ভ্রমর হয়ে সেই ফুলে
অবুঝ মন উড়ে যেতে চায় ।
তোমার পায়ের নুপুর ধ্বনি
সদাই বাজে মোর কানে ,
কাজল কালো আঁখি দেখে
শুধু চেয়ে থাকি তোমার পানে।
কি অপরূপ তুমি ! এ বসুধায়
তোমার মত গো কেহ নাই ,
অবুঝ মন তাইতো বলে যায়
কতইনা ভালোবেসেছি তোমায়।
2.
ফারহানা ফিরে এসো তুমি___
ওগো মোর প্রিয়তমা ,
ফারহানা দাওনা দেখা তুমি___
তোমায় ছাড়া বাঁচবনা ।
স্বপ্ন দেখিয়েছো তুমি ___
তা ভুলতে পারি না ,
ভালবাসা দিয়েছো তুমি___
আমায় ছেড়ে দূরে যেওনা।
এসো ফারহানা এসোনা ফিরে___
তোমার অপেক্ষায় আছি দাঁড়িয়ে ,
মালা গেঁথেছি তোমার তরে ___
তোমার গলায় দেবো পরিয়ে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy