1 Answers
ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করলে এটি বায়ুমন্ডলের CO2 এবং পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস এসিড উৎপন্ন করে। হাইপোক্লোরাস এসিড তাৎক্ষণিক বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন ও HCl এর বিক্রিয়ায় পানি ও সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়। 2Ca(OCl)Cl + H2O + CO2 --> CaCO3 + CaCl2 + 2HClO HClO --> HCl + [O] 2HCl + [O] ---> H2O + 2[Cl]
2587 views
Answered