3 Answers
এর জন্য কেউ ই দায়ী নয়|দুই বা অধিক পরিপক্ক ডিম্বাণুর সাথে দুটি বা দুয়ের অধিক শুক্রানু মিলিত হলে জমজ শিশুর জন্ম হবে|কাজটি প্রাকৃতিক ভাবে সম্পূর্ন হয়ে থাকে|তাই নারী বা পুরুষ কাউকে দায়ী করা যাবে না
দুভাবে জমজ সন্তানের জন্ম হয়।
দুটি ভিন্ন ডিম্বাণু নিষিক্ত হলে কিংবা একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে বিভাজিত হয়ে গেলে।
দুটি কারণই সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। যদিও এক্ষেত্রে নারীদেহের ইমিউন সিস্টেম, বয়স, লাইফস্টাইল যথেষ্ট প্রভাব বিস্তার করে তবুও এর দায় কোনো একজনের উপর চাপিয়ে দেয়া যায়না।
যমজ সন্তান দুটি পদ্ধতিতে হয়। মনোজাইগোটিক টুইন এবং ডাইজাইগোটিক টুইন। যদি একটি নিষিক্ত ডিম্বাণু দুভাগ হয়ে আলাদাভাবে শিশু হয় তাই মনোজাইগোটিক টুইন। আর যদি দুটি আলাদা ডিম্বাণু দুটি আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে শিশু হয় তাই ডাইজাইগোটিক টুইন। এতে কাউকেই দায়ী করা যাবেনা। এটা আল্লাহ নির্বাচিত। মনোজাইগোটিক টুইনের দুটি শিশুর চেহারা, আচার-আচরণ একই হয়। ডাইজাইগোটিক টুইনের দুটি শিশুর চেহারা, আচার-আচরণে ভিন্নতা দেখা দেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy