আমার এস এস সি তে গোল্ডেন এ প্লাস আছে, এইচ এস সি তেও গোল্ডেন এ প্লাস আছে।এখন আমি বাংলাদেশের ডিফেন্সে যদি চাকরির জন্য আবেদন করি তাহলে পুলিশ, সেনাবাহিনী, বিডি আর,নৌবাহিনী, বিমানবাহিনী ইত্যাদিতে কি কি ভালো পদ পেতে পারি?
3099 views

1 Answers

আমি আপনাকে বিমান-বাহিনী সম্পর্কিত বলতেছি

বাংলাদেশ বিমান বাহিনীতে ৩ টি ক্যাটাগরিতে ক্যারিয়ার বিল্ড আপ করা যেতে পারে। 

ক) অফিসার

খ) বৈমানিক

গ) এমওডিসি (এয়ার)


জেনে নিন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে যোগদানের জন্য যে ধরনের যোগ্যতা লাগে।


১. বয়স ২২ এর মধ্যে সীমাবদ্ধ হতে হয়।

২. বাংলাদেশের নাগরিক হতে হয়।

৩. অবিবাহিত হতে হয়।

৪. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচ এস সি তে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হয়।

৫. শারীরিক যোগ্যাতা :


ক) পুরুষ :

- উচ্চতা : ১৬২.৫৬ সেমি(৬৪”)।

- ওজন : বয়স এবং উচ্চতা অনুযায়ী।

- বক্ষ : ৮১.২৮ সেমি (৩২”)।

- বক্ষ প্রশস্ততা : ৫.০৮ (২”)।

- চোখ : ৬/৬ স্বাভাবিক দৃষ্টিশক্তি


খ) মহিলা :

- উচ্চতা : ১৫৭.৪৮ সেমি(৬২”)।

- ওজন : বয়স এবং উচ্চতা অনুযায়ী।

- বক্ষ : ৭১ সেমি (২৮”)।

- বক্ষ প্রশস্ততা : ৫.০৮ (২”)।

- চোখ : ৬/৬ স্বাভাবিক দৃষ্টিশক্তি


আরও বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.joinbangladeshairforce.mil.bd/index.php/main_controll/index

3099 views

Related Questions