আমার কি মেয়েটার সাথে সম্পর্ক রাখা উচিত?

আমি বিগত ছয় মাস যাবত প্রেম করছি একটা মেয়ের সাথে। এটাকে প্রেম বলে কি না জানি না কেননা, মেয়েটা আমাকে এখন পর্যন্ত সরাসরি বলে নি যে, "আমি তোমায় ভালোবাসি"!!! অনেক বার ওর মুখে শুনতে চেয়েছিলাম কথাটা কিন্তু সে বিষয়টা এড়িয়ে গেছে। কিন্তু ভালোবাসি কথাটা না বললেও আমার সাথে ডেট এ যায় নিয়মিত, কথাও বলি নিয়মিত, এবং সে সব কথা বলি, সেসব একমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই হওয়া সম্ভব। ইদানীং শুনতে পাই, ও ফেইসবুকে অনেক ছেলের সাথে আপত্তিকর মেসেজ আদানপ্রদান করছে, এমনকি অনেক ছেলের সাথে সম্পর্কও ছিল তার। আর ওকে এই কথা গুলো বললে, ও বলে যে, এই সব মিথ্যা। ত আমার কি এখন তার সাথে সম্পর্ক রাখাটা কি ঠিক হবে???
3114 views

3 Answers

ব্যপারটা খুব একটা ভাল হবেনা আপনার জন্য। আমার ব্যাক্তিগত মত হচ্ছে - বাদ দিয়ে দেওয়াই ভাল হবে। কারণ এটা তার একটা ব্যাক্তিগত সুবিধাজনক আচরন।

3114 views Answered

কোন ছেলেই চায় না যে তার প্রেমিকা একাধিক সম্পর্ক রাখুক।আপনি ভালো করে যাচাই করে দেখুন ওই মেয়েটার যদি একাধিক প্রেমিক থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ সরে আসুন।আর যদি আপনি চান যে না ওই একাধিক প্রেমিক ওয়ালা মেয়ের সাথে সম্পর্ক রাখবেন তা আপনার ইচ্ছা।যদি যাচাইয়ের পর দেখেন যে ও একাকি তাহলে আপনি ওকে বিভিন্ন ভাবে আপনার প্রেমের কথা বুঝান।আর জোর করে কিছু আদায় করা যায় না তা ত ভালই জানেন।তাই তার সাথে মনের গভীর কথা বলুন আর প্রেমের কথা ত থাকবেই।তবে জেনে রাখুন যে ব্যাবহার করা টিস্যুর মতই ব্যাবহৃত দেহ।

3114 views Answered

এই মেয়ের সাথে আপনার

রিলেশন না করাটাই সবচেয়ে

বেটার,মেয়েটা আপনাকে

নিয়ে খেলা করছে,আপনাকে

সে মন থেকে ভালবাসে না।যা হওয়ার

তা হয়েই গেছে,আপাতত ঐ মেয়ের

কথা আপনার মন চিরকালের

জন্য ডিলেট করে দিন।

সময় তাকতে যদি এই মেয়ের

পিছু না ছাড়েন অবশেষে আপনি

শুধু কষ্টই পাবেন।

3114 views Answered

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3152 Views

Next steps