1 Answers

যে কোন ধরনের এলার্জির জন্য প্রথম পরামর্শই হলঃ " প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম"। কেননা এলার্জি এমন একটি সমস্যা যা খুব সহজে ভাল হবার নয়। তাই আপনার প্রথম কাজ হওয়া উচিৎ সকল ধরনের এলার্জি উৎপাদক জিনিস থেকে দূরে থাকা । আপনি লক্ষ্য করুন কোন সাবানে বা প্রসাধনে আপনার এলার্জি হচ্ছে, কোন খাবার খেলে বা কোন পরিবেশে গেলে এমন হয় সেসব এড়িয়ে চলুন । সব সাবানেই এলার্জি হলে বেসন দিয়ে মুখ ধুতে পারেন । আর মুখে চাকা চাকা দাগ হলে তাতে হাত লাগাবেন না । কারণ হাত লাগালে চুলকানি আরও বেশি হয় এবং দাগও বেশি হয় । তার পরিবর্তে মুখে অল্প করে পরিষ্কার বরফ ঘষে দেখতে পারেন । আর দাগ কমানর জন্য বাজারে বিভিন্ন কোম্পানির কর্টিসন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন । কোজিক এসিড বা আরবুটিন সমৃদ্ধ ক্রিমও ব্যবহার করতে পারেন । প্রচুর পানি, ভিটামিন সি জাতীয় ফল এবং সবজি খাবেন, কেননা এরা মুখের দাগ কমাতে অত্যন্ত সহায়ক । আর একটা কথা অবশ্যই মনে রাখবেন এলার্জি একেবারেই ভাল হবার মতো কোন ঔষধ নেই । তবে এর নিয়ন্ত্রণ আপনার হাতে । আপনার সচেতনতাই সবচেয়ে বড় ঔষধ। তবে হ্যাঁ আজকাল ধাপে ধাপে এলার্জির চিকিৎসা করা হয় । এলার্জিকে সহনীয় মাত্রায় রাখতে প্রথমে অল্প শক্তিমাত্রার ঔষধ থেকে শেষ পর্যন্ত ব্যয়বহুল ইমিউনোথেরাপির ব্যবস্থাও নিতে পারেন । " ধন্যবাদ ।

2772 views Answered

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3152 Views

Next steps