দয়া করে একাদশ-দাদ্বশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ের বইয়ের পত্রসহ নাম বলুন?
3 Answers
সিলেবাস সব বই এ এক। তবে নিচের বই গুলা পড়তে পারেন: অঙ্ক --- অক্ষরপত্র ( ১+২ পত্র) রসায়ন --- হাজারী নাগ (১+২ পত্র) 2য় পত্রের জন্য কাজল ব্রাদার এর বইটি কিনতে পারে। বইটি খুব ভালো। পদার্থ -- শাহজাহান তপন (১+২ পত্র) জীববিজ্ঞান --- আবুল হাসান (১) গাজী আজমল (২) এগুলো আমার ব্যাক্তিগত মতামত। আমি এবার hsc দিবো।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগের জন্য NCTB অনুমোদিত একাধিক লেখকের বই অাছে। যেমন পদার্থবিজ্ঞানের জন্য NCTB মোট ১৬ টি বই অনুমোদন দিয়েছে। রসায়নের জন্য NCTB অনুমোদিত মোট ১৭ টি বই অাছে। আইসিটির জন্য NCTB অনুমোদিত ৩০ টি বই অাছে। সবগুলো বই NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের অালোকে তৈরি। আপনি যে কোন একজন লেখকের বই কিনতে পারেন। তবে আপনার ক্লাসের স্যারেরা যে লেখকের বই কিনতে বলবে,আপনার সে লেখকের বই কিনা উচিত। যেহেতু সব লেখক NCTB সিলেবাসের অালোকে বই লিখেছে,তাই সব লেখকের বইয়ের অধ্যায়,টপিক্স এক।
বাজারে প্রায় ২০+ রাইটারের বই রয়েছে। বই কোনোটাই খারাপ নয়। তবে আপনার শিক্ষক যেটা কিনতে বলবে সেটাই কিনবেন। আমার ব্যাক্তিগত অভিমত: পদার্থবিজ্ঞান ড. শাহজাহান তপন স্যার বা আমির হোসেন স্যারের বইটা কিনতে পারেন, রসায়ন সন্জিত কুমার গুহ স্যারের বা হাজারি স্যারের বইটা কিনতে পারবেন, গণিত অসীম কুমার সাহা স্যারের বা এস ইউ আহাম্মদ স্যারের, জীববিজ্ঞান ১ম পত্র আবুল হাসান স্যার ও ২য় পত্র গাজী আজমল স্যারের বইটা নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy