1 Answers
মনে রাখবেন ওপরের তিনটা অনেক সার্জেন্ট মাফ করলেও লাইসেন্স না থাকার গুনা কোন সার্জেন্ট মাফ করবে না। বাইক চালানোর সময় রাইডারের জন্য লাইসেন্স সাথে রাখা একদম ফরজ।
এতো গেল আপনার নিরাপত্তার কথা। বাইকেরও কিছু নিরাপত্তা প্রয়োজন মামলার হাত থেকে বাঁচতে।
# রেজিস্ট্রেশন নাম্বার
ঝামেলাহিন ভাবে বাইক চালাতে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার খুব গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন নাম্বার বাইকের বৈধ অস্তিত্ব সাথে আপনার মালিকান নিশ্চিত করে। রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালালে, বাইক ডাম্পিং এ নেবার সম্ভাবনা ১০১%।
# ট্যাক্স টোকেন
ট্যাক্স টোকেনটি মূলত বাংলাদেশের রাস্তায় বৈধ ভাবে বাইক চালানোর অনুমতি পত্র। সহজ ভাষায় বললে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ ভাবে বাইক চালানোর জন্য সরকার কে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ।
# ইনস্যুরেন্স
ইনস্যুরেন্স বাইকের জন্য রক্ষা কবজ। বাংলাদেশর আইন অনুযায়ী রাস্থায় বৈধ ভাবে বাইক চালাতে বাইকের ইনস্যুরেন্স বাধ্যতামূলক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিরাপদ চলাচল এবং এটি নিশ্চিত করার জন্য আপনি যেখানেই বাইক চালান না কেনো আপনাকে ট্রাফিক আইন এবং নিয়মকানুন মেনে চলতে হবে এবং অবশ্যই নিরাপত্তার জন্য মোটর সাইকেল সেফটি গিয়ার গুলো পড়ে নিবেন। বাইক চালানোর সময় অযথা ঝুঁকি নেবেন না এবং নিজের নিরাপত্তার পাশাপাশি আশেপাশের মানুষদের নিরাপত্তার কথাও বিবেচনা করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy