2 Answers

গাছের পাতা নড়ে চড়ে শান্তা তোমার কথা মনে পড়ে,

হাট টিমা টিম শান্তা তোমায় দেখি না কতদিন।

বিদ্রঃ কবিতাটি একেবারেই আনকমান

3984 views Answered

শান্তা তুমি আমার বুকের আজানার হাতছানি

মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি!!


শান্তা তুমি  শিশির ভেজা ফুলের একরাশ,

তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ!!


শান্তা

তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর

ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর!!

তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস,

ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস!!


শান্তা তুমি অস্তমিত সূ্র্য্য, স্রোতসিনী ঝরণা,

না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না!!


তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী,

স্বচ্ছতার আলাপন,

তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে

একান্ত চেনা আপন জন!!

3984 views Answered

Next steps